সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সুখী দাম্পত্য জীবনের জন্যে তিনটি জিনিস থাকা চাই

সুখী দাম্পত্য জীবনের জন্যে তিনটি জিনিস থাকা চাই ___________ বিয়ে-শাদি নিয়ে কোর’আনে অনেক আয়াত আছে। তম্মধ্যে আমার ভালো লাগা একটি আয়াত হলো – وَمِنْ ءَايَـٰتِهِۦٓ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَ‌ٰجًۭا لِّتَسْكُنُوٓا۟ إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةًۭ وَرَحْمَةً ۚ إِنَّ فِى ذَ‌ٰلِكَ لَءَايَـٰتٍۢ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ “আর তাঁর একটি নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।” [সূরা ৩০/ রূম – ২১] এ আয়াতে বলা হচ্ছে, চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। কিন্তু সেগুলো কি? বিবাহিত জীবনে এক জোড়া দাম্পত্যকে সাধারণত তিনটি পর্যায় অতিক্রম করতে হয়। অথবা, অন্যভাবে বললে, একটু সুখী দাম্পত্য জীবনে তিনটি জিনিস থাকতে হয়। ১। পারস্পরিক কাছে থাকার ইচ্ছা। ২। পারস্পরিক ভালোবাসা। ৩। পারস্পরিক দয়া। ধরুন, বিয়ের প্রথম ১০ বছর উভয়ে উভয়ের কাছে থাকতে চাইলো। তারপর, যদি কখনো কাছে থাকার বিষয়টি ধীরে ধীরে হ...

আরবি ভাষা নিজে কোনো জ্ঞান নয় - ইমাম গাজালি

আমাদের দেশে শিক্ষিত বলা হয় তাকে, যে ইংরেজি ভাষা পারে। এবং, আলেম বলা হয় তাকেই, যে আরবি ভাষা পারে। অথচ, ইংরেজি বা আরবি ভাষা পারার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই। ভাষা হলো জ্ঞান অর্জনের মাধ্যম, কিন্তু নিজে জ্ঞান নয়। ইংলিশ মিডিয়ামের ছেলে-মেয়েরা ইংরেজি ভাষা শেখার জন্যে এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষা শেখার জন্যে তাদের সারা জীবন ব্যয় করে ফেলে। কিন্তু জ্ঞান অর্জন হয় না একটুও। ইংরেজি বা আরবি ভাষা ততটুকু জানলেই যথেষ্ট, যতটুকু জানলে জ্ঞান অর্জন শুরু করা যায়। ইমাম গাজালি মতে, জ্ঞান অসীম, কিন্তু জীবন সসীম। আরবি ভাষা ও ব্যাকরণ হলো জ্ঞান অর্জনের উপকরণ, জ্ঞান নয়। তাই আরবি ভাষা ও আরবি ব্যাকরণ ততটুকু জানাই যথেষ্ট, যতটুকু জানলে কোর'আন ও হাদিস বুঝা যায়। فإن العلم كثير والعمر قصير وهذه العلوم آلات ومقدمات وليست مطلوبة لعينها بل لغيرها وكل ما يطلب لغيره فلا ينبغي أن ينسى فيه المطلوب ويستكثر منه فاقتصر من شائع علم اللغة على ما تفهم منه كلام العرب وتنطق به ومن غريبه على غريب القرآن وغريب الحديث ودع التعمق فيه واقتصر من النحو على ما يتعلق بالكتاب والسنة [إحياء علوم الدين 1/ 40]

খারাপ আলেমদের পরিচয় - ইমাম গাজালি

"খারাপ আলেমদের সমস্যা হলো, তারা সত্যে গ্রহণ করানোর জন্যে বাড়াবাড়ি করে, এবং প্রতিপক্ষকে ঘৃণা ও অসম্মানের চোখে দেখে। এর ফলে প্রতিপক্ষও পাল্টা যুক্তি দিতে প্রস্তুত হয়, এবং অসত্যের পক্ষে আরো শক্ত যুক্তি প্রদান করার চেষ্টা করে। যে বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়, সে তা আরো বেশি শক্ত করে ধারন করে। অথচ, আলেমরা যদি সুন্দরভাবে ও দায়াশিল হয়ে একান্ত গোপনে প্রতিপক্ষকে নসিহত করে বুঝাতো, এবং ঘৃণা ও বিদ্বেষ পরিহার করতো, তাহলে আলেমরা সফল হতো।" - ইমাম গাজালি। آفات علماء السوء فإنهم يبالغون في التعصب للحق وينظرون إلى المخالفين بعين الازدراء والاستحقار فتنبعث منهم الدعوى بالمكافأة والمقابلة والمعاملة وتتوفر بواعثهم على طلب نصرة الباطل ويقوى غرضهم في التمسك بما نسبوا إليه ولو جاءوا من جانب اللطف والرحمة والنصح في الخلوة لا في معرض التعصب والتحقير لا نجحوا [إحياء علوم الدين 1/ 40]

আমরা ইসলামী রাজনীতি থেকে বের হয়ে গিয়েছি - উস্তাদ রশিদ ঘানুশী

আমরা মুসলিমদের গণতন্ত্রে প্রবেশ করার জন্যে ইসলামী রাজনীতি থেকে বের হয়ে গিয়েছি। আমরা গণতন্ত্রপন্থী মুসলিম, আমরা আমাদেরকে ইসলামী রাজনীতির অংশ মনে করি না। - উস্তাদ রশিদ ঘানুশী। نخرج من الإسلام السياسي لندخل في الديموقراطية المُسْلمة. نحن مسلمون ديمقراطيون ولا نعرّف انفسنا بأننا (جزء من) الإسلام السياسي

ফেইসবুকে আমার সমালোচকদের প্রতি

একটি অনুরোধ। ফেইসবুকে আগে আমাকে যতজন-ই রিকোয়েস্ট পাঠাতেন, সবগুলোই আমি একসেপ্ট করে নিতাম। ফলে, ফেইসবুকে আমার তিন ধরণের বন্ধু আছেন। ১) যারা আমাকে সমালোচনা করেন। ২) যারা আমার সাথে কোনো কোনো বিষয়ে একমত পোষণ করেন। ৩) যারা আমাকে বিরক্তিকর মনে করেন। যারা আমার সমালোচনা করেন, অথবা, আমার কোনো কোনো বিষয়ে একমত পোষণ করেন, তারা আমার কাছে খুবই মূল্যবান। এ ছাড়া যাদের কাছে আমি বিরক্তিকর, তারা দয়া করে আমাকে আনফ্রেন্ড করুন। ফেইসবুকে ৫০০০ বন্ধু তালিকার যে বাধ্যবাধকতা রয়েছে, সে জন্যেই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

ম্যালকম এক্স এর বাণীসমূহ

২১ ফেব্রুয়ারি উস্তাদ ম্যালকম এক্স (রাহিমাহুল্লাহ) এর শাহাদাত বার্ষিকী। তাঁর কয়েকটি কথা স্মরণ করছি - - যদি তোমার কোনো সমালোচনা না থাকে, তাহলে সম্ভবত তোমার কোনো সফলতাও নেই। - আমি সত্যের পক্ষে, সে সত্য কে বলেছে, তা ব্যাপার নয়। আমি ন্যায়ের পক্ষে, কে ন্যায়ের পক্ষে বা বিপক্ষে, তা ব্যাপার নয়। - সত্য ও ন্যায়ের কথা যেই বলুক না কেন আমি তার পক্ষে। - শিক্ষা হলো ভবিষ্যতের পাসপোর্ট। ভবিষ্যৎ কেবল তাদের জন্যেই, যারা বর্তমানে নিজেকে তৈরি করে রেখেছে। - যদি তুমি সতর্ক না হও, তাহলে পত্রিকাগুলো তোমাকে শেখাবে যে, অত্যাচারীকে ভালোবাসো, এবং নির্যাতিতকে ঘৃণা করো। - স্বাধীনতা ছাড়া কারো কাছে শান্তির বানী পোঁছানো যায় না। কারণ, কোনো মানুষ ততক্ষণ শান্তি পায় না, যতক্ষণ তার স্বাধীনতা থাকে না। - তোমাকে কেউ স্বাধীনতা দিবে না। দিবে না ন্যায়বিচার বা অন্য কিছু, সব তোমাকেই অর্জন করে নিতে হবে।

বিদেশিরা তাবলীগ ও জামাতকে সমানভাবে ভালোবাসে

ধরুন, বাংলাদেশের একজন মুসলিম তাবলীগের ফাজায়েলে আমলের খুব ভক্ত, তিনি কি মওদুদীর (রাহিমাহুল্লাহ) তাফহীমুল কোর'আন পড়বেন? অথবা, তাফহীমুল কোর'আনের একজন ভক্ত কি ফাজায়েলে আমল পড়েন? অথবা, আবুল হাসান আলি নদভির (রাহিমাহুল্লাহ) কোনো ছাত্র কি তাফহীমুল কোর'আন অনুবাদ করবেন? কিংবা, মওদুদীর ভক্তরা কি আলি নদভীর বই তাদের সিলেবাসে রাখবেন? বাংলাদেশে এটি সম্ভব না, কিন্তু তুরস্কে সম্ভব। গতকাল তুরস্কের এক লেখকের সাথে দেখা করলাম, উনার নাম - ইউসুফ কারাজা। তিনি আবুল হাসান আলি নদভির সরাসরি ছাত্র। নদভীর নির্দেশে তিনি অনেকগুলো বইয়ের তার্কি অনুবাদ করেন। তন্মধ্যে রয়েছে ফাজায়েলে আমল, আবুল আলা মওদুদির তাফহীমুল কোর'আন, আল্লামা ইকবালের বালি জিবরীল, শিবলী নোমানীর সফরনামা ও ইমাম গাজালী, এবং আলী নদভীর প্রায় ২০টা বই। এ ছাড়াও আরো অনেকগুলো উর্দু ও আরবি বই তিনি অনুবাদ করেছেন। তুর্কি এই লেখক অর্থাৎ ইউছুফ কারাজা তাঁর উস্তাদ আবুল হাসান আলি নদভিকে যতটা ভালোবাসেন, ঠিক ততটাই ভালোবাসেন আবুল আলা মওদুদীকে অথবা আল্লামা ইকবালকে। এমন লোক তুরস্কে অনেক আছে, যারা মওদুদী ও নদভীকে সমানভাবে ভালোবাসেন। অথচ, বাংলাদেশে এমন কাউকে দে...

মদের লাইসেন্স কেন দিলেন? - উস্তাদ রশিদ ঘানুশি

উস্তাদ রশিদ ঘানুশীর একটি সাক্ষাতকার প্রশ্নকারী – উস্তাদ, আমি আপনাদের জাতীয় সংসদের একটি অধিবেশন দেখেছিলাম। সেখানে আমদানিকৃত মদের মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছিলো। আমদানিকৃত মদের উপর অতিরিক্ত করারোপ করায় তিউনিসিয়ার জনগণ তা কিনতে সমস্যা হচ্ছে। জনগণ যাতে উপযুক্ত দামে মদ কিনতে পারে, সে উদ্দেশ্যে সংসদের সবাই সর্বসম্মতিক্রমে মদের উপর ভ্যাট কমানোর জন্যে ভোট দিয়েছে। আপনাদের আন-নাহদা পার্টিও ভ্যাট কমানোর জন্যে ভোট দিয়েছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? রশিদ ঘানুশী – মদ যে হারাম, তা নিয়ে আমাদের দেশে কোনো বিতর্ক নেই। এ দেশের কোনো মুসলিম বলে না যে, মদ হালাল। কিন্তু, আমাদের দেশের প্রায় ৫০% মানুষ মদ খায়। ঐতিহাসিকভাবে আমরা দেখি, ইসলাম যখন মদকে নিষেধ করতে চাইলো, তখন একটা ক্রমধারা অবলম্বন করেছিলো। যখন মানুষেরা মদ খাওয়া ছেড়ে দিতে প্রস্তুত হলো, তখনি কেবল ইসলাম মদকে নিষিদ্ধ করেছিলো। যখন তিউনিসিয়ার অধিকাংশ জনগণ বা কমপক্ষে ৫০% জনগণ মদ খাচ্ছে, তখন মদকে নিষিদ্ধ করতে চাইলে মদ খাওয়া আরো বাড়বে। কারণ, যা নিষিদ্ধ করা হয়, তার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইসলাম এ বিষয়টি ভালোভাবে বিবেচনায় নিয়েছে। যতক্ষণ পর্যন্ত...

ফিকহের প্রয়োজন কেন?

আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন, “আমাদের কাছে কোর’আন ও হাদিস থাকার পরেও আবার কেন ফিকাহের প্রয়োজন? এর উত্তরটা খুব সহজ। ধরুন, আপনি কোর’আনের সূরা মায়েদা পড়া শুরু করলেন। দুই আয়াত পড়ার পরেই দেখলেন যে, আল্লাহ বলছেন – حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ অর্থাৎ, “তোমাদের জন্যে মৃত প্রাণী হারাম করা হয়েছে।” এটা দেখার পর পরেই আপনি কোর’আন শরীফটা বন্ধ করে উঠে গিয়ে বউকে বললেন, “এই সুন্দরী, আমি বাজার থেকে বড় বড় যে ইলিশ মাছগুলো এনেছি, সবগুলো মাছ ফ্রিজে না রেখে ডাস্টবিনে ফেলে দাও।” বউ আপনাকে বললো: “কি হলো? পাগল হয়ে গেলে নাকি? এতো টাকার মাছ এনে এখন আবার বলছো ডাস্টবিনে ফেলে দিতে?” আপনি তখন বউয়ের কাছে কোর’আন শরীফটা এনে খুলে দেখালেন যে, সূরা মায়েদার ৩ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, “মৃত প্রাণী হারাম”। এরপর বউকে যুক্তি দিয়ে বুঝালেন যে, মাছ যেহেতু একটা প্রাণী, এবং ইলিশ মাছ যেহেতু সূর্যের আলোতে সাথে সাথে মারা যায়, সুতরাং ইলিশ মাছ খাওয়া হারাম। কোর’আন থেকে খুব সুন্দর একটি যুক্তি দিয়ে আপনি প্রমাণ করেছেন যে, ইলিশ মাছ খাওয়া হারাম। কিছুদিন পর আপনি গেলেন পাশের বাসার ঘরোয়া দাওয়াতে। তারা আপনাকে খুব আপ্যায়ন করার উদ্দেশ্...

ইসলাম এক হলে মাজহাব চারটা কেন?

ইসলাম এক হলে মাজহাব চারটা কেন? এই প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন যারা রিসার্চ বা গবেষণা নিয়ে কাজ করেন। কোনো কিছু গবেষণা করার অনেকগুলো পদ্ধতি থাকে, যেটাকে ‘রিসার্চ মেথডলজি’ বা ‘গবেষণা পদ্ধতি’ বলা হয়। কেউ কোনো কিছু গবেষণা করতে হলে অনেকগুলো গবেষণা পদ্ধতি থেকে একটি পদ্ধতি বাছাই করে নিতে হয়। ধরুন, দুই বন্ধু আরিফ ও সাজিদ ২০০৯ সালে পিলখানায় সংঘটিত ‘বিডিয়ার বিদ্রোহ’ নিয়ে গবেষণা করতে চায়। দুই বন্ধুর-ই উদ্দেশ্য এক, কিন্তু গবেষণা পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন, আরিফ জানতে চায় – পিলখানায় কতজন সেনা হত্যা হলো? কতজন বিডিয়ার এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলো? যারা হত্যা করেছে, তাদের সাথে কাদের যোগাযোগ ছিলো? এই হত্যাকাণ্ডের পিছনে মূল হোতা কারা ছিল? ইত্যাদি। এ বিষয়গুলো জানার জন্যে আরিফ অনেকগুলো গবেষণা পদ্ধতি থেকে পছন্দ করে একটি গবেষণা পদ্ধতি অবলম্বন করলো, যার নাম ‘কোয়ানটিটেটিভ রিসার্চ’ বা ‘পরিমাণগত সমীক্ষা’। অন্যদিকে, সাজিদ জানতে চায় – কেন সেনাবাহিনীদের হত্যা করা হলো? সেনাবাহিনীর সাথে বিডিয়ারের দ্বন্দ্ব কি ছিলো? সরকার কেন সেনাবাহিনীদের বাঁচাতে ব্যর্থ হলো? সেনাবাহিনী হত্যায় বিদেশের কোনো চক্রান্ত ...

হানাফী ও শাফেয়ী মেথডলজির পার্থক্য - ২

কেউ নামাজের সময়ে নাভির উপর হাত বাঁধলেই হানাফী হয়ে যায় না। অথবা, কেউ বুকের উপর হাত বাঁধলেই সালাফী বা শাফী হয়ে যায় না। হানাফী, সালাফী বা শাফী মাজহাবের অনুসারী হওয়া মানে, নির্দিষ্ট মাজহাবের মেথডলজি জানা। যেমন ধরুন, হানাফী মাজহাবের মেথডলজি হলো, কোনো হাদিস যদি 'খবরে ওহেদ' হয় বা খুব প্রসিদ্ধ না হয়, এবং সেই হাদিসটি যদি কোর'আনের কোনো আয়াতের বিপরীত হয়, তাহলে হাদিসটি আমল করা যাবে না। এ ক্ষেত্রে হাদিসের আমল বাদ দিয়ে কেবল কোর'আনের উপর আমল করতে হবে। অন্যদিকে আহলে হাদিস বা শাফী মাজহাবের মেথডলজি হলো, কোনো হাদিস 'খবরে ওহেদ' বা খুব প্রসিদ্ধ না হলেও হাদিসটি যদি সহীহ হয়, তাহলে কোনো ভাবেই হাদিসটিকে কোর'আনের বিপরীতে দেখানো যাবে না। যে কোনো ভাবেই হোক হাদিসটির উপরও আমল করতে হবে, আবার কোর'আনের উপরও আমল করতে হবে। এমন অনেক মেথডলজি রয়েছে সব মাজহাবে। কেউ যখন নিজেকে হানাফী বা সালাফী বলে দাবী করে, তার মানে, তিনি হানাফী বা সালাফী মেথডলজি সম্পর্কে খুব অভিজ্ঞ, এবং সে অনুযায়ী কোর'আন ও হাদিস থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন। কেবল নামাজের হাত বাঁধা দেখে কাউকে সালাফী বা হানাফী বলাটা শিশুসুলভ ক...

ইমাম আবু হানিফা ও শাফেয়ীর মাঝে পার্থক্য

ইসলামে এতো মতপার্থক্য কেন? ______ রাসূল (স) পৃথিবী থেকে চলে যাবার পরে, কোর'আন ও হাদিস বুঝার জন্যে অনেকগুলো গবেষণা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। তন্মধ্যে একটির নাম 'আহলে রায়', আরেকটির নাম 'আহলে হাদিস'। 'আহলে রায়'-এর প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা, এবং 'আহলে হাদিস'-এর প্রতিষ্ঠাতা ইমাম শাফেয়ী। আহলে রায়ের মেথডলজি হলো - কোর'আনের এক আয়াত দিয়ে যেমন অন্য আয়াতের আমলকে বাতিল করা যায়, তেমনি কোর'আন দিয়ে হাদিসের আমলও বাতিল করা যায়। কিন্তু, আহলে হাদিসের মেথডলজি হলো - কোর'আনের এক আয়াত দিয়ে অন্য আয়াতের আমলকে বাতিল করা গেলেও, কোর'আন দিয়ে হাদিসের আমলকে বাতিল করা যায় না। কারণ, হাদিস হলো কোর'আনের ব্যাখ্যা। আহলে রায়ের কথা হলো - কোর'আনের গুরুত্ব হলো সবার উপরে, এরপর দ্বিতীয় স্তরের গুরুত্ব পাবে হাদিস। সুতরাং, কোর'আন দিয়ে হাদিসকে বাতিল করা যায়। আহলে হাদিসের কথা হলো - কোর'আন ও হাদিস দুটাই মুহাম্মদ (স) আমাদেরকে জানিয়েছেন। সুতরাং একটা অন্যটির বিপরীত হতে পারে না। এবং দুইটা-ই সমান গুরুত্ব পাবে। এখানে দুটি স্কুলের উদ্দেশ্য এক, চিন্তার পার্থক্য অনেক। প্রশ্ন হত...

আহলে কোর'আনের কিছু প্রশ্ন ও তার জবাব - ২

মোহাম্মদ Junaid ভাইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। ১) ইমামদেরকে standard মানতে হবে কেন? - ইমামদেরকে আমরা প্লেটো বা এরিস্টটলের মতো জ্ঞানী, স্কলার ও আলেম মনে করি, standard নয়। ২) ওনাদের status কী? - পৃথিবীর হাজার হাজার স্কলারের মাঝে ইমামরাও অন্তর্ভুক্ত। ৩) ওনাদের কি সুসংবদ্ধ চিন্তা ছিল? - জ্বী, উনাদের কাজ-ই ছিলো চিন্তাকে ফ্রেম দেওয়া। ৪) ওনাদের রচনাসমগ্ৰ কি সুলভ? - দুর্ভাগ্য আমাদের। বাংলা ভাষায় উনাদের বই পুস্তক অনুবাদ হয়নি। কিন্তু, উনাদের প্রচুর বই আছে, যা আমরা জানি না। ৫) প্রামাণিকতা প্রশ্নাতীত? - জী। ৬) বুদ্ধিবৃত্তিক চর্চা তো প্রবহমান নদীর মতো। পুরা যুগের কারো পায়রবিতে আটকে থাকতে হবে কেন? - নদী যেমন তার উৎসের সাথে ফারাক্কা বাঁধ নির্মাণ করতে চায় না, তেমনি আমরাও আমাদের অতীতের সকল জ্ঞানের উৎসের সাথে বাঁধ নির্মাণ করতে চায় না। বরং আমাদের জ্ঞানের উৎসে যাবার রাস্তা খোলা রাখতে চাই। ৭) জ্ঞানের পরিমাপক কী? - একজন মানুষ তার সময়ের কতগুলো সমস্যার সমাধান দিতে পেরেছেন, সেটাই তার জ্ঞানের পরিমাপক। ৮) ওনারা কি কিয়ামত দিবসে আমাদের কাজের দায়দায়িত্ব গ্ৰহণ করবেন? - অবশ্যই না। তবে, পৃথিবীকে জানা...

স্কলারগণ কেন সব প্রশ্নের উত্তর দিতেন না?

"আপনার ফেইসবুকের স্ট্যাটাসে অনেকে প্রশ্ন করে, আপনি তার জবাব দেন না কেন?" উত্তর - আমরা যারা ফেইসবুকে স্ট্যাটাস দেই, তাদেরকে যে বিষয়ের প্রশ্নই করা হোক না কেন, তারা সব বিষয়ের পণ্ডিত হিসাবে উত্তর প্রদান করি। এ সমস্যাটা কেবল আমাদের একার না, আমাদের দেশের বুদ্ধিজীবী এবং আলেম-ওলামাদেরও একই সমস্যা। কিন্তু, রাসূল (স) থেকে শুরু করে কোনো ইসলামের স্কলার-ই সকল প্রশ্নের উত্তর দিতেন না, অনেক প্রশ্নের উত্তরে তারা চুপ থাকতেন। যেমন, হাদিসে জিবরাঈলের মধ্যে রাসূল (স)-কে জিবরাঈল (আ) চারটি প্রশ্ন করেছেন। রাসূল (স) তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং একটি প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থেকেছেন। রাসূল (স)-এর হাজার হাজার সাহাবীদের মধ্যে ১০/১২ জন সাহাবী ছাড়া কেউ কোনো ফতোয়া দিতেন না। ওমর (রা) ছিলেন রাসূল (স)-এর খুব কাছের সাহাবী এবং মুসলিমদের দ্বিতীয় খলিফা। তাঁর কাছে কেউ কোনো ফতোয়া জিজ্ঞাস করলে তিনি বলতেন, "অমুক শাসনকর্তার কাছে যাও। সে মানুষের এসব প্রশ্নের উত্তর দেয়। তার কাছে গিয়ে তোমার সমস্যা বল।" ইমাম মালেক ছিলেন তাঁর সময়ে মদিনার সবচেয়ে বড় আলেম। তাঁর কাছে উপস্থিত হয়ে ইমাম শাফেয়ী তাঁকে ৪৮টি মাসআলা জ...

মাজহাব মানা ও জ্ঞানের স্তর বিন্যাস - ইমাম গাজালী

মাজহাব মানা ও জানা সাধারণ মানুষের কাজ নয়, এটা স্কলারদের কাজ। ইমাম গাজালির মতে, চিকিৎসা শাস্ত্রের মতো ফিকাহ শাস্ত্রও একটি দুনিয়াবি জ্ঞান। তাই, সাধারণ মানুষের জন্যে মেডিক্যালে পড়া যেমন জরুরি নয়, তেমনি ফিকাহ জানাও বাধ্যতামূলক নয়। অর্থাৎ, ফিকাহের জ্ঞান এবং মাজহাব সম্পর্কে জানা ও মানা হলো ফরজে কিফায়া, সমাজের কয়েকজন ফিকাহ জানলেই হয়, সবার জানার প্রয়োজন নেই। ইমাম গাজালি ইসলামী জ্ঞানের ৪টি স্তরবিন্যাস করেছেন। প্রথম স্তরের জ্ঞান অর্জনের পর দ্বিতীয় স্তরের জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় স্তরের জ্ঞান অর্জনের পর তৃতীয় স্তরে, এবং তৃতীয় স্তরের জ্ঞান অর্জনের পর চতুর্থ স্তরে যেতে হবে। অর্থাৎ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটি ক্রমধারা অবলম্বন করতে হবে। প্রথম স্তরের জ্ঞান ৪ প্রকার। ১) কোর'আন। ২) রাসূল (স)-এর সুন্নাহ। অর্থাৎ, তাঁর আচার-ব্যবহার, জীবনী ও আমলসমূহ। ৩) ইজমা বা সকল মুসলিম যেসব বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন, তা জানা। ৪) সাহাবীদের ইতিহাস ও ঐতিহ্য। কেউ কোর’আন না পড়ে কেবল হাদিস পড়া উচিত নয়, অথবা, কোর’আন ও হাদিস একসাথে পড়তে হবে। এ দুটি মোটামুটি পড়া শেষ হলে, তারপর ইজমা ও সাহাবীদের ইতিহাস পড়তে হবে। দ্বিতীয় ...

আহলে কোর'আনের কিছু প্রশ্ন ও আমার উত্তর

আহলে কোর'আনের একজন ভাই একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। প্রথমে ঐ স্ট্যাটাসটা হুবহু তুলে দিচ্ছি, এর পর এই বিষয়ে আমার কয়েকটা কথা যুক্ত করছি। ____________ শেয়ার করা স্ট্যাটাস: ____________ //রাসুলের কথা, কাজ, মৌন সম্মতি সহ তার জিবনের সবকিছু যদি হাদিস হয়, তাহলে তার বেশিরভাগ গুলো মানেন না কেন? মিথ্যাবাদি কে? ☞ রাসুল তার হাদিস মানতেন না ৷ কিন্তু আপনারা কেন মানেন ৷ ☞ রাসুল চারটা বিয়ে করেছেন যখন যখন যে বয়সের মেয়েকে আপনারা কেন সেই সমযের সেই বয়সের মেয়ে বিয়ে করেন না? ☞ রাসুল মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, সুতরাং আপনাকেও হতে হবে ৷ ☞ রাসুল হিজরত করেছিলেন, আপনি করেন না কেন? ☞ রাসুল মিরাজ করেছেন, আপনিও করুন ৷ অনুসরন তো এটাই তাইনা? ☞ রাসুল মেষ চরাতেন, আপনি কি করছেন? সুন্নাত মানেন না কেন? ফাজলামি?? ☞ রাসুল গুহায় দিন যাপন করতেন, আপনি কই করেন? এটা কি সুন্নাত নয়? ☞ রাসুল রুটি খেতেন, আপনি রকমারি খাবার খেয়ে রাসুলের সুন্নাত অবমাননা করেন কেন? ফাজলামি পাইছেন? ☞ রাসুল হুদায়বিয়ার সন্ধি করেছেন, এটাও কি সুন্নাত ৷ তাহলে পালন করুন? হুদায়বিয়ার সন্ধি করুন? ☞ রাসুল নাকি গরিব ছিলেন? আপনি কেন টাকাওয়ালা? সুন্নাত কি অবমাননা হ...

ফেব্রুয়ারি মাসটা কেন শোকের মাস?

ফেব্রুয়ারি মাসটা হলো একটি শহীদি মাস। ২০ ফেব্রুয়ারি ২০১৯ - মিশরে ব্রাদারহুডের ৯ তরুণকে মিথ্যা মামলায় ফাঁসি কার্যকর করা হয়। ২০ ফেব্রুয়ারি ২০১৯ - বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ নিহত ও শহীদ হন। ২১ ফেব্রুয়ারি ১৯৬৫ - আমেরিকার ইসলাম প্রচারক ও ইসলামী চিন্তাবিদ ম্যালকম এক্সকে একটি বক্তৃতায় গুলি করে হত্যা করা হয়। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ - বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলে আসা তরুণদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ - বাংলাদেশের ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয় বিদেশি নির্দেশনায়। ২৮ ফেব্রুয়ারি ২০১৩ - মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায়ের প্রতিবাদে মিছিলে আসা তরুণদেরকে পুলিশ গুলি করে হত্যা করে। ২৮ ফেব্রুয়ারি ১৯৯৭ - তুরস্কের রেফা পার্টি তথা একটি ইসলামী পার্টি ক্ষমতা আসার ৬ মাসের মাথায় তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়, এবং অসংখ্য মুসলিমকে হত্যা করা হয় এবং জেলে নেয়া হয়।

"প্যারাডক্সিক্যাল সাজিদ" বইটির পক্ষে বিপক্ষে

"প্যারাডক্সিক্যাল সাজিদ টাইপের বই কি সবার পড়া উচিৎ?" শিরোনামে ইজহারুল ইসলাম ভাইয়া একটা লিখা লিখেছেন। এখানে তিনি এ ধরণের বই সাধারণ মানুষকে না পড়তে বলেছেন। আমার যতটুকু ধারণা, আরিফ আজাদ ভাই কোনো আলেম বা স্কলারের জন্যে এসব বই লিখেন না। তিনি এসব বই লিখেন জাফর ইকবাল ও হুমায়ূন আহমেদের পাঠকদের জন্যে। এ কারণেই, ফেব্রুয়ারির বইমেলায় এক সময় জাফর ইকবাল ও হুমায়ূন আহমেদের বইগুলো হতো বেস্ট সেলার, আর এখন আরিফ আজাদ ভাইয়ের বইগুলো হচ্ছে বেস্ট সেলার। ইমাম গাজালি বলতেন, ফিকাহ হলো ফরজে কিফায়া। এটা সবার পড়ার দরকার নেই। এর মানে এই নয় যে, ফিকাহ পড়া খারাপ। আরিফ ভাইয়ের "প্যারাডক্সিক্যাল সাজিদ" আলেম ও স্কলারদের পড়ার দরকার নাই, এর মানে এই নয় যে, "প্যারাডক্সিক্যাল সাজিদ" বইটা অপ্রয়োজনীয়। "প্যারাডক্সিক্যাল সাজিদ"-এর মতো বইগুলো যদি বাজারে না থাকতো, তাহলে জাফর ইকবাল ও হুমায়ূন আহমেদের প্রেমের বইগুলো-ই বেস্ট সেলার হতো। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কাকে বই মেলায় বেস্ট সেলার হিসাবে দেখতে চান? এবার ইজহারুল ইসলাম ভাইয়ের লেখাটার ভিতরে প্রবেশ করি। তিনি লিখেছেন - //১। হযরত মাওলানা আব্দুল ...

২৮ ফেব্রুয়ারি তুরস্কে কি ঘটেছিলো?

তুরস্কের ইতিহাসে ২৮ ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৯৭ সালের এই দিনে তুরস্কের ইসলামপন্থী রেফা পার্টিকে ৬ মাসের মাথায় ক্যুয়ের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। ২০১৩ সালে মিশরের নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ মুরসিকে ক্ষমতা গ্রহণের ১ বছরের মাথায় যেভাবে ক্যুয়ের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিলো, ঠিক একইভাবে ১৯৯৭ সালে তুরস্কের নির্বাচিত প্রধানমন্ত্রী নাজমউদ্দিন এরবাকানকে ক্ষমতা গ্রহণের ৬ মাসের মাথায় জোর করে ক্ষমতাচ্যুত করা হয়। মিশরে মোহাম্মদ মুরসির বিরুদ্ধে সেক্যুলারগণ যেই যেই অভিযোগ এনেছিলো, তুরস্কে নাজমউদ্দিন এরবাকানের বিরুদ্ধেও সেক্যুলারগণ ঠিক একই অভিযোগ এনেছিলো। অর্থাৎ, নাজিমুদ্দিন এরবাকান ক্ষমতায় এসেই ইসলামী শরীয়াহ বাস্তবায়ন করতে চাচ্ছেন। মিশরে এখন ব্রাদারহুডের নেতা-কর্মীদের যেভাবে জেল-জুলুম ও ফাঁসি দেয়া হচ্ছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় তুরস্কে। সেক্যুলারদের ভয়ে নারীরা ওড়না পরে রাস্তায় বের হতে পর্যন্ত পারতেন না। ১৯৯৭ সাল থেকে ২০০৩ সালে এরদোয়ান ক্ষমতায় আসার আগ পর্যন্ত মুসলিমদের ওপর এই অত্যাচার চলতে থাকে। এর কিছুদিন পর জনসমাবেশে একটি ইসলামী কবিতা বলার অপরাধে এরদোয়ানকে গ্রেফতার ...

হানাফি ও আহলে হাদিসের মৌলিক দ্বন্দ্ব।

হানাফিদের মতে, কোর’আন হলো ইসলামের প্রধান উৎস, এবং হাদিস হলো ইসলামের দ্বিতীয় উৎস। তাই, কোনো হাদিস যদি কোর’আনের বিপরীতে যায়, তাহলে হাদিসটি বাদ দিয়ে কোর’আনের উপর আমল করতে হবে। হানাফিরা তাদের দলীল হিসাবে একটি হাদিস উপস্থাপন করেন। রাসূল (স) বলেন – مَا جَاءَكُمْ عَنِّي فَاعْرِضُوُه عَلَى كِتَابِ اللهِ، فَمَا وَافَقَهُ فَأَنَا قُلْتُهُ، وَمَا خَالَفَهُ فَلَمْ أَقُلْهُ [الرسالة للشافعي 1/ 224] “আমার পক্ষ থেকে কোনো হাদিস তোমাদের নিকট আসলে সেটাকে আল্লাহর কিতাবের সাথে মিলাও। যদি সে হাদিস কোর’আনের সাথে মিলে, তাহলে সেটা আমার কথা। আর যদি সে হাদিস কোর’আনের সাথে না মিলে, তাহলে সেটা আমার কথা নয়।” উপরোক্ত হাদিসের ভিত্তিতে হানাফিদের সামনে যে কোনো হাদিস আসলে তারা সেটাকে কোর'আনের মানদণ্ডে যাচাই করে নেয়। কোর'আনের সাথে মিললে হাদিসটি গ্রহণ করে, না মিললে বাদ দেয়। হানাফিদের কাছে যে কোনো হাদিসের বর্ণনাকারীদের সনদের চেয়েও মূল হাদিসটি বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ইমাম শাফেয়ী কিংবা আহলে হাদিসের মতে, কোর’আন ও হাদিস উভয়টি রাসূল (স) থেকে আমরা পেয়েছি। সুতরাং কোর’আন ও হাদিস উভয়টির মর্যাদা সমান। তাই, কোর’আন দিয়ে ...