সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মোল্লা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কোন স্কলারের কথা শুনবো?

এ হুজুর বলেন, ঐ হুজুরের কথা শুনবেন না। ঐ হুজুর বলেন, এ হুজুরের কথা শুনবেন না। এ শায়েখ বলেন, ঐ শায়েখের কথা শুনবেন না। ঐ শায়েখ বলেন, এ শায়েখের কথা শুনবেন না। ফলে, সাধারণ মানুষ পড়ে বিপাকে। তারা তখন বলতে থাকেন, ইসলামের মধ্যে এতো বেশি মত কেন? আসলে কোর'আন ও হাদিসের সব কথা তো লিখাই আছে, তা আমরা সবাই পড়তে পারি। কোনো হুজুর বা শায়েখ যখন কোর'আন বা হাদিসের কোনো কথা ব্যাখ্যা করেন, তখন তিনি কোর'আন ও হাদিস থেকে সরাসরি কোনো উদ্ধৃতি দেয়ার আগে ও পরে যত কথা বলেন, সবি তার নিজের কথা। আপনার ইচ্ছে  হলে সে কথাগুলো মানবেন, আর ইচ্ছা না হলে মানবেন না, এতে কোনো সমস্যা নেই। পৃথিবীতে যত মানুষ আছে, ততটা মত হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ মানুষকে শারীরিকভাবে যেমন ভিন্ন ভিন্ন তৈরি করেছেন, তেমনি মানসিক ভাবেও ভিন্ন ভিন্ন তৈরি করেছেন। একজন আলেম বা শায়েখের কথা অন্য একজনের সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে কোর'আনের নির্দেশনা হলো, সব হুজুর বা শায়েখের কথা শুনা। এরপর, যার কথা আপনার কাছে সুন্দর ও যুক্তিযুক্ত মনে হবে, তার কথা মেনে চলা। আল্লাহ তায়ালা বলেন - الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْس...

হাসান তুরাবির ভাবনায় ইসলামী রাষ্ট্রব্যবস্থা

[সুদানের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ড. হাসান তুরাবির এই সাক্ষাৎকারটি নিয়েছেন ব্রিটিশ স্কলার ও সাংবাদিক জিয়াউদ্দীন সরদার। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোর-এর সিরিজ প্রোগ্রাম ‘ইসলামিক কনভারসেশনস’-এ ২০১২ সালে এটি প্রচারিত হয়। এই সাক্ষাৎকারে ‘সলামী রাষ্ট্রব্যবস্থা নিয়ে ড. তুরাবি তাঁর আন্ডারস্ট্যান্ডিং খোলামেলাভাবে তুলে ধরেছেন। ইসলামী রাষ্ট্র কী? কীভাবে এটি প্রতিষ্ঠা করা সম্ভব? নাগরিক জীবনে এর প্রভাব কী? ইসলামী রাষ্ট্রে ভিন্ন মতাদর্শের অবস্থান কী হবে? – এ ধরনের সমকালীন যুগজিজ্ঞাসার জবাব এতে পাওয়া যাবে।] জিয়াউদ্দীন সরদার: ইসলামী রাষ্ট্র মানে কী? হাসান তুরাবি: মুসলিম রাষ্ট্র মানে মুসলিম আধিপত্যশীল রাষ্ট্র। তবে ইসলামী রাষ্ট্র মানে – যে রাষ্ট্রে ইসলামী নীতি-আদর্শকে কেবল ব্যক্তিজীবনে নয়, বরং প্রকাশ্য জনপরিমণ্ডলে চর্চা করা হয়। জিয়াউদ্দীন সরদার: এ কথার মানে কী? হাসান তুরাবি: এর মানে হচ্ছে – যেখানে রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কসহ সবকিছুই হবে ইসলাম দ্বারা অনুপ্রাণিত। যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। জিয়াউদ্দীন সরদার: তারমানে আপনি কি মোল্লা শাসিত কোনো রাষ্ট্রের কথা বলতে চাচ্ছেন?