সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

হৃদয় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কোর’আনে কি মস্তিষ্কের বিষয়ে কোনো কথা আছে?

ব্রেইন বা মস্তিষ্ক মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিন্তু কোর’আনে কি মানুষের মস্তিষ্কের বিষয়ে কোনো কথা আছে? উত্তর – জ্বি, আছে। কোর’আনের অন্তত ১৬ টি স্থানে মানুষের মস্তিষ্কের কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু কোর’আনের অধিকাংশ অনুবাদে ‘মস্তিষ্ক’ শব্দটিকে ‘হৃদয়’, ‘অন্তর’ বা ‘মন’ শব্দগুলো দ্বারা অনুবাদ করা হয়েছে। ‘হৃদয়’ শব্দটির জন্যে কোর’আনে ব্যবহার করা হয়েছে ‘কালব’ (قلب) শব্দটি এবং ‘মস্তিষ্ক’ শব্দটির জন্যে কোর’আনে ব্যবহার করা হয়েছে ‘ফুয়াদ’ (فؤاد ) শব্দটি। কিন্তু অধিকাংশ সময়ে ‘কলব’ ও ‘ফুয়াদ’ শব্দ দুটির অনুবাদ করা হয় ‘হৃদয়’ শব্দটি দ্বারা। অথচ, ফুয়াদ শব্দটির প্রকৃত অর্থ হবে 'মস্তিষ্ক'। হৃদয় দিয়ে আমরা চিন্তা করি এবং সিদ্ধান্ত গ্রহণ করি। আর, মস্তিষ্ক দিয়ে আমরা আমাদের চিন্তা ও সিদ্ধান্তকে বাস্তবায়ন করি। কালব ও ফুয়াদের পার্থক্য জানার জন্যে নিম্নের আয়াতটি আমরা দেখতে পারি। আল্লাহ তায়ালা বলছেন – وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَارِغًا ۖ إِن كَادَتْ لَتُبْدِي بِهِ لَوْلَا أَن رَّبَطْنَا عَلَىٰ قَلْبِهَا لِتَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ “মূসা জননীর ‘ফুয়াদ’ ( বা মস্তিষ্ক) অস্থির হয়ে পড়ল। যদি আম...

আরেকটি হৃদয় কর দান

হে প্রভু, আমার হৃদয় এতো বড়ো নয় যেখানে ভালোবাবাসার জায়গা হয়,   এ বুকে আরেকটা হৃদয় কর দান যেখানে হবে তাঁর উপযুক্ত স্থান।   প্রথমত, তুমি আমার ভালোবাসা দ্বিতীয়ত, তুমি আমার ভালোবাসা অষ্টম, নবম, দশম, তুমি আমার ভালোবাসা।   يا رب قلبي لم يعد كافيا لأن من أحبها .. تعادل الدنيا فضع بصدري واحدا غيره يكون في مساحة الدنيا   فأولا: حبيبتي أنت وثانيا: حبيبتي أنت وثامنا وتاسعا وعاشرا.. حبيبتي أنت

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

হৃদয় ও মস্তিষ্কের সম্পর্ক

এক মানুষের ব্রেইন পাঁচটি অঙ্গের উপর নির্ভরশীল। নাক, চামড়া, চোখ, কান ও হৃদয়। ব্রেইনকে সবচেয়ে কম প্রভাবিত করে নাক, এরপর চামড়া, এরপর চোখ, এরপর কান। আর, ব্রেইনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে হৃদয়। অন্যদিকে, নাক নির্ভর করে চোখের উপর, চোখ নির্ভর করে কানের উপর, এবং কান নির্ভর করে হৃদয়ের উপর। তাই, ব্রেইনের কর্তা হলো হৃদয়। মানুষের ব্রেইন দ্বারা হৃদয়ের কাঠামো ও কার্যক্রমকে পরিবর্তন করা যায় না। কিন্তু হৃদয় দ্বারা ব্রেইনের কাঠামো ও কার্যক্রমকে পরিবর্তন করা যায়। হৃদয়ের দ্বারা ব্রেইনকে ভালোভাবে প্রভাবিত করার জন্য ব্রেইনের গঠন কাঠামো ও কার্যপদ্ধতি ভালোভাবে জানা প্রয়োজন।

হার্ট ও মস্তিষ্কের সম্পর্ক

হার্ট ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে গতকাল ফেইসবুকে একটি স্ট্যাটাস দেয়ার পর একজন ভাইয়া আমাকে ১টি প্রশ্ন ও ২টি মন্তব্য করেছেন। ভাইয়ার প্রশ্ন ও মন্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো – “আচ্ছা, হার্টকে আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন এবং কোরআনের আয়াত দিয়ে যেভাবে উপসংহার টেনেছেন, এর মানে হলো প্রত্যেক ব্যক্তির হার্ট স্বতন্ত্র ও স্বাধীন চিন্তা-চেতনা ও মানসিকতার অধিকারী। এখন তো হার্টের সমস্যা হলে হার্ট প্রতিস্থাপন করা যায়। মনে করুন, একজন নাস্তিক ব্যক্তির হার্ট প্রতিস্থাপন করা হলো একজন আস্তিক রোগীর দেহে। তাহলে কি সেই আস্তিক ব্যক্তি হার্ট প্রতিস্থাপনের পর নাস্তিক হয়ে যাবেন?” প্রথমে দেখুন, ভাইয়ার প্রশ্নটি থেকে দুটি শব্দ তুলে নিলাম। ১ – “ব্যক্তি”, ২ – “ব্যক্তির হার্ট”। এখানে স্পষ্ট যে ব্যক্তি ও ব্যক্তির হার্টের মাঝে পার্থক্য আছে। একজন মানুষ জীবনে যা কিছু করে, তার সমষ্টি হলো ঐ ব্যক্তি। অর্থাৎ, ব্যক্তিত্বের সমষ্টি হলো একজন ব্যক্তি। অন্যদিকে, হার্ট মানুষকে কাজ করার জন্যে বা ব্যক্তিত্ব গড়ে তোলার জন্যে চিন্তা ও শক্তি যোগায়।

বিজ্ঞান বলে হৃদয়ের কথা

একটা মিথ্যা ও বানোয়াট গল্পও যদি বিজ্ঞানের নামে চালিয়ে দেয়া যায়, আধুনিক মানুষরা সেটাকে কোনো প্রশ্ন না করেই বিশ্বাস করে ফেলেন। এমনি একটি কাল্পনিক গল্প, যা বিজ্ঞানের দোহাই দিয়ে চলছে গত ৩০০ বছর ধরে। গল্পটির নাম – ‘মস্তিষ্ক’। খুব সংক্ষেপে গল্পটা হলো – “মানুষের একটা ব্রেইন বা মস্তিষ্ক আছে। এই মস্তিষ্ক দিয়ে মানুষ তার যাবতীয় চিন্তা-ভাবনা, আবেগ-অনুভূতি, বিশ্বাস ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। এই মস্তিষ্ক দিয়েই মানুষ তার চিন্তার কাঠামো তৈরি করে। এবং জীবনের প্রয়োজনে এই মস্তিষ্ক দিয়েই মানুষ বুদ্ধি ও আবেগ উৎপন্ন করে। শরীরের সবচেয়ে মূল্যবান অঙ্গ এবং কেন্দ্রবিন্দু হলো এই মস্তিষ্ক। এই মস্তিষ্ক-ই হলো শরীরের রাজা, এবং অন্যান্য সকল অঙ্গ-প্রত্যঙ্গ যেমন হৃদয়, কান, চোখ ও চর্ম ইত্যাদি সব হলো মস্তিষ্কের দাশ ও প্রজা।” গল্পটা এখানেই শেষ না। বাকি অংশ বলছি, তবে তার আগে এই গল্পের একটু ইতিহাস বলে রাখি। মানব ইতিহাসের শুরু থেকে গত তিন শত বছরের আগ পর্যন্ত জ্ঞানের যত বই-পুস্তক ছিল, কোথাও এমন কোনো কাল্পনিক ও বানোয়াট গল্পের সন্ধান খুঁজে পাওয়া যায় না। যেদিন থেকে পৃথিবীতে ‘আধুনিক বিজ্ঞান’ নামের একটি কুসংস্কার চালু হয়েছে, সেদিন...

বক্ষ প্রশস্ত হওয়ার বিজ্ঞান

ছোট বেলায়, টেবিলে পড়তে বসে শুরুতে একটি দোয়া না পড়লে আব্বু-আম্মু বকা দিতেন। দোয়াটা হলো – رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي অর্থাৎ, “হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দিন। আমার কাজ সহজ করে দিন। এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।” [আল কোর’আন, ২০/সূরা তাহা, আয়াত ২৫-২৮] মূলত, এ দোয়াটি হজরত মূসা (আ)-এর একটি দোয়া। মূসা (আ)-কে আল্লাহ তায়ালা যখন ফিরাউনের নিকট যাওয়ার আদেশ দিলেন, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন। তো, ছোট থেকে যখন আমি আরেকটু বড় হলাম, এবং যখন এই দোয়াটির অর্থ বুঝলাম, তখন মনে একটি প্রশ্ন আসলো – ‘আচ্ছা, বক্ষ প্রশস্ত হওয়ার সাথে পড়াশুনার সম্পর্ক কি?”

আমার ফেইসবুক নীতিমালা

ফেইসবুককে কেউ হৃদয় দিয়ে ভালোবাসলে দেখবেন, দুঃখ-রাগ-ক্ষোভ-বিতর্ক এগুলো আপনার নিত্য দিনের সঙ্গী হয়ে যাবে। কিন্তু, তবুও, যারা ফেইসবুক’কে হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছেন, কিংবা, যারা ফেইসবুক’কে নিজেদের হার্ট মনে করেন, তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা উচিত। দায়িত্বটি হলো – হার্ট যেমন শরীরের খারাপ রক্তগুলোকে অক্সিজেনের সাহায্যে ভালো রক্ততে পরিবর্তন করে, ফেইসবুকেও তুলনামূলক খারাপ বন্ধুদেরকে লিস্ট থেকে সরিয়ে দিয়ে ভালো বন্ধুদেরকে গ্রহণ করতে হয়। সহজ কথায়, যারা ফেইসবুক-হৃদয় ও সমাজকে কলুষিত করে, তাদেরকে ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিতে হয়। এবং নতুন ভালো বন্ধুদের যুক্ত হবার সুযোগ সৃষ্টি করে দিতে হয়। প্রশ্ন হলো, কারা হৃদয়কে কলুষিত করে? উত্তরটা কোর’আনে দেখুন। كَذَٰلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَىٰ قُلُوبِ الَّذِينَ لَا يَعْلَمُونَ “যাদের জ্ঞান নেই, এমনিভাবে আল্লাহ তাদের হৃদয়ে মোহরাঙ্কিত করে দেন।” [সূরা ৩০/রূম – ৫৯] অর্থাৎ, যারা ফেইসবুকে ও সমাজে অযথা, অযৌক্তিক ও মূর্খের মত আচরণ করে, তারাই হৃদয় ও সমাজকে কলুষিত করে। সুতরাং, তাদেরকে দূরে সরিয়ে দেয়াই হৃদয়ের জন্যে নিরাপদ ও উত্তম। যোজন-বিয়োজনের এ দায়িত্বটি বছরে এক...