সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইতিহাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কোর'আনের হরকত ও নোকতা ইতিহাস

কোর’আন নাযিলের সময়ে আরবি ভাষার অক্ষরগুলোতে কোনো নোকতা বা হরকত ছিলো না। ফলে রাসূল (স) যখন তাঁর সাহাবীদেরকে দিয়ে কোর’আন লেখাচ্ছিলেন, তখন কোর’আনের অক্ষরগুলোর মধ্যেও কোনো নোকতা বা হরকত ছিলো না। ছবি দুটি দেখুন, এগুলো প্রথম জামানার লিখিত কোর’আন। দ্বিতীয় ছবিটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন কোর’আনের একটি ছবি, যা চামড়ার উপর লিখিত হয়েছে।

পাল্টে যাবার ইতিহাস

ইউরোপের বড় ভুলগুলোর মধ্যে একটি ছিল, তারা ‘জর্দানো ব্রুনো'র মতো দার্শনিক ও বিজ্ঞানীদের অন্যায়ভাবে হত্যা করতো। কিন্তু এরপর, ইতিহাস ও রাজনীতি অনেক পাল্টে গেল। এখন ‘জার্দানো ব্রুনো’রাই হলেন ইউরোপের মুক্ত চিন্তার আদর্শ। ঠিক একইভাবে, জর্দানো ব্রুনো বিজ্ঞান ও দর্শনের নামে অনেক ভুল কথা প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বজগত অসীম নয়, সসীম। কিন্তু এরপর, বিজ্ঞান ও দর্শন অনেক পাল্টে গেল। আস্তিক-নাস্তিক সবাই এখন বলছেন, আমাদের এই বিশ্বজগত অসীম রহস্যে ঘেরা। ঠিক একইভাবে, আমাদের ইতিহাসে যাদের কোনো অবদান ছিল না, তারা এখন বাংলাদেশের রাজা। কবিতা-গল্প-উপন্যাস সব এখন তাদের হাতে। আবার, এমন একদিন আসবে, যখন বর্তমানের নির্যাতিতরা হবেন ভবিষ্যতের রাজা। তখন কবিতা-গল্প-উপন্যাস ও ফেব্রুয়ারি থাকবে তাদেরই হাতে। প্রয়োজন ধৈর্যের। জগতে আল্লাহ কাউকে অতিরিক্ত বেড়ে যেতে দেন না। তিনি বলেন - ثُمَّ بَدَّلْنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلْحَسَنَةَ حَتَّىٰ عَفَوا۟ وَّقَالُوا۟ قَدْ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذْنَـٰهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ "এরপর, আমি অকল্যাণকে পরিবর্তন করি কল্যাণের দ্বারা। ...