সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সংখ্যা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিজ্ঞানের ভিত্তি কল্পনা

বিজ্ঞান যে শাস্ত্রের মাধ্যমে গড়ে উঠে তার নাম গণিত। গণিত ছাড়া বিজ্ঞান অকল্পনীয়। কিন্তু, গণিতের কোনো অস্তিত্ব বাস্তব জগতে নেই, গণিত গড়ে উঠে কিছু কাল্পনিক ধারনার উপর ভিত্তি করে। যেমন ধরুন, আমি যদি বলি "কলা", তাহলে বাস্তব জগতে আপনি একটি কলাকে ধরতে পারবেন, এবং ইচ্ছে করলে খেতেও পারবেন। কিন্তু, আমি যদি বলি "৫', তাহলে "পাঁচ" নামের কোনো কিছুকে আপনি বাস্তব জগতে খুঁজে পাবেন না, এবং হাত দিয়ে ধরতেও পারবেন না। "৫" নামের একটি সংখ্যাকে আমরা উচ্চারণ করতে পারি, এবং কলম দিয়ে কাগজে লিখতে পারি, কিন্তু  বাস্তব জগতে "৫" নামের কোনো কিছুকে আমরা খুঁজে পাই না। অথচ, "৫" ছাড়া গণিত অচল, এবং গণিত ছাড়া বিজ্ঞান অচল। অর্থাৎ, বিজ্ঞান গড়ে উঠে কিছু কাল্পনিক ধারনার উপর ভিত্তি করে, যা বাস্তব জগতে পাওয়া যায় না। যারা বলেন, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি না, তারা কিন্তু ঠিকই গণিতের সংখ্যাগুলোকে বাস্তব জগতে না দেখেই বিশ্বাস করে। তাদেরকে আপনি যদি বলেন, "দেখি আমাকে বাস্তব জগতে গণিতের সংখ্যাগুলো দেখাও তো", তখন সে আপনাকে কিছুই দেখাতে পারবে না।

কোর'আনের সংখ্যাতাত্ত্বিক মুজিযা নিজে নিজেই যাচাই করুন!

কোর’আনকে সংখ্যা দিয়ে বিশ্লেষণ করার প্রয়োজনটা কি? –এ প্রশ্ন অনেকেই করেন। আসলে আমাদের বর্তমান যুগে, চোখের সামনে আমরা যত প্রযুক্তি দেখছি, সব কিছুই সংখ্যার দ্বারা পরিচালিত। সব কিছুর ভাষা-ই সংখ্যা। কম্পিউটার বা মোবাইলের মত সকল প্রযুক্তি-ই আমাদের বাংলা বা ইংরেজি ভাষাকে চিনে না, সে চিনে কিছু বাইনারি সংখ্যাকে। আমরা যা-ই লেখি না কেন, সে এটাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করে নেয়। এই যে ফেইসবুকে বাংলায় এই লেখাটি পড়ছেন, এটাও কিন্তু আসলে কিছু সংখ্যা ছাড়া আর কিছুই নয়। একটা যুগ ছিল সাহিত্যের। সে যুগে সাহিত্যকে চ্যালেঞ্জ করে কোর’আন নিজেই নিজের মুজিযা প্রকাশ করেছে। এরপর একটা যুগ ছিল জ্যোতির্বিদ্যার, সেই যুগে কোর’আন জ্যোতির্বিদ্যাকে চ্যালেঞ্জ করে নিজের মুজিযা প্রকাশ করেছে। এভাবে একের পর এক চলতে থাকে। কিন্তু, বর্তমান যুগ হলো সংখ্যার যুগ। সব কিছুকেই সংখ্যা দিয়ে বিশ্লেষণ করা হয়। তাই সংখ্যাতত্ত্বকে চ্যালেঞ্জ করে কোর’আন এখন নিজেই নিজের মুজিযা প্রকাশ করছে। তো চলুন, হাতের কাছে কাগজ-কলম থাকলে, নিজে নিজেই কোর’আনের একটি সংখ্যাতাত্ত্বিক মুজিযা বের করে ফেলি। খুব সহজে।