সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জামায়াতে ইসলাম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তাবলীগের সমস্যা ও আমাদের করণীয়

আপনার আশেপাশে যদি খারাপ কোনো প্রতিবেশী থাকে, তাহলে তিনি মনে মনে চাইবেন, যাতে আপনাদের পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে। মাঝে মাঝে যখনি আপনাদের দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয়, তখনি ঐ খারাপ প্রতিবেশী মনে মনে খুব খুশী হতে থাকে। কিন্তু, এতে আপনার মা-বাবা কখনো খুশী হবে না। কারো মা-বাবা চায় না, দুই ভাইয়ের মধ্যে কোনো ধরণের ঝগড়া হোক। এর কারণ হলো, আপনার মা-বাবা আপনাদের দুই ভাইকেই ভালোবাসেন। তাবলীগের দুই গ্রুপের মধ্যে এখন ঝগড়া চলছে। কেউ কেউ দেখছি ঐ খারাপ প্রতিবেশীদের মতো মনে ম নে খুব খুশী হয়েছেন, যা খুবই সংকীর্ণ মনের পরিচয়। মুসলিমরা পরস্পর ভাই ভাই। এক ভাইয়ের সাথে অন্য ভাইয়ের ঝগড়া লাগলে বাবা-মায়ের মতোই আমাদের কষ্ট পাওয়া উচিত। _____

সব দলেই ভালো-খারাপ লোক থাকে

আওয়ামী লীগ খারাপ, বিএনপি ভালো। বিএনপি খারাপ, হেফাজতে ইসলাম ভালো। হেফাজতে ইসলাম খারাপ, আহলে হাদিস ভালো। আহলে হাদিস খারাপ, জামায়াতে ইসলামী ভালো। জামায়াতে ইসলামী খারাপ, আওয়ামী লীগ ভালো। ...এভাবে আমাদের বিতর্ক চলতে থাকে...। কোনো দলের সবাইকে সম্মিলিতভাবে ভালো বলা যায় না, অথবা, কোনো দলের সবাইকে সম্মিলিতভাবে খারাপ বলা যায় না। কেউ কোনো একটি দলের অন্ধভক্ত হয়ে গেলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয় এবং অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন তৈরি হয়। যেমন, আহলে হাদিসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেন দরবেশ বাবা সালমান এফ রহমান থাকেন? আওয়ামী লীগের বাস ভবনে কেন হেফাজতের আমীর দাওয়াত খেতে যান? জামায়াতে ইসলামীর নেতাদের চেয়ে কেন মাহমুদুর রহমান বেশি ইসলামিস্ট? হেফাজতে ইসলামীর জন্যে কেন ফরহাদ মজহার প্রয়োজন? তাবলীগের ইজতিমায় কেন খালেদা ও হাসিনা মোনাজাত করতে যায়? আলেমদের মাহফিলে কেন শামীম ওসমান ওয়াজ করেন? -এ ধরণের হাজারো প্রশ্ন তৈরি হয়, যখন আমরা সম্মিলিতভাবে কোনো দলকে ভালো বলি, অথবা, সম্মিলিতভাবে কোনো দলকে খারাপ বলি। আগের একটি পোষ্টে (চিত্রসহ) আমি বোঝার চেষ্টা করেছি যে, আমরা মানুষকে যেভাবে ক্যাটাগরি করি, কোর’আন মানুষকে সেভাবে ...