সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নাস্তিক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

"আল্লাহ কি এমন একটি পাথর বানাতে পারবেন, যা তিনি নিজেই তুলতে পারবেন না?"

নাস্তিকরা প্রায়ই এই প্রশ্নটি করেন - "আল্লাহ তায়ালা কি এমন একটি পাথর বানাতে পারবেন, যা তিনি নিজেই তুলতে পারবেন না?" এ প্রশ্নের উত্তরে আপনি যদি "হাঁ" বলেন, তাহলেও বিপদ; আপনি যদি "না" বলেন, তাহলেও বিপদ। তো, একবার এক বাঙালি আস্তিককে এ প্রশ্নটি করার পর, তিনি উত্তরে বললেন: "জ্বি... না..."। তিনি "হাঁ" বা "না" কোনো একটি না বলে বরং দুটাই একসাথে বলে দিলেন। এবং প্রশ্নকারী নাস্তিককে বললেন যে, তোমার প্রশ্নের একটি অংশের উত্তর "হাঁ" এবং অন্য একটি অংশের উত্তর "না"। তাই আমি "জ্বি... না..." বলেছি। তখন আস্তিকটির "যেমন কুকুর, তেমন মুগুর" দেখে নাস্তিকটি আর কথা না বাড়িয়ে চলে গেলেন। আসলে এখানে উত্তরে সমস্যা না, সমস্যা হলো প্রশ্নে। যেমন, কেউ যদি আপনাকে বলে: "তুমি কি আগের মতো তোমার স্ত্রীকে এখনো মারো?" এখানে এ প্রশ্নের উত্তরে আপনি যদি "হাঁ" বলেন, তার মানে আপনি আপনার স্ত্রীকে মারেন। আর, প্রশ্নটির উত্তরে আপনি যদি "না" বলেন, তার মানে, আপনি বর্তমানে আপনার স্ত্রীকে মারেন না, কিন্তু আগে আ...

যার কাছে ধর্ম পৌঁছায়নি, তিনি কি জাহান্নামে যাবেন?

কেউ যদি অ্যামাজন জঙ্গলে বাস করে, অথবা, কোনো মানুষের নিকট যদি পৃথিবীর কোনো ধর্ম বা শিক্ষা না পৌঁছে, তাহলে সে কি জাহান্নামে যাবে? একজন ভাইয়া ইনবক্সে আমাকে এ প্রশ্নটি করেছেন। এ বিষয়টি নিয়ে কথা বলার আগে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দিকে একটু নজর দেই। বাংলাদেশে যখন S.S.C. পরীক্ষা শুরু হয়, তখন সারা দেশের সকল শিক্ষার্থীদের পরীক্ষা একই দিনে এবং একই সময়ে শুরু হয়। ঢাকা, কুমিল্লা, বা যে কোনো বোর্ডের প্রশ্নপত্রগুলো সব একই রকম হয়। অর্থাৎ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে মূল্যায়ন করার জন্যে একটিমাত্র প্রশ্নপত্র দেয়া হয়। কিন্তু, আল্লাহ তায়ালা মানুষদের থেকে এভাবে পরীক্ষা নেন না। পৃথিবীর প্রতিটি মানুষের যোগ্যতা ও সমর্থ অনুযায়ী আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে ভিন্ন ভিন্ন প্রশ্ন প্রস্তুত করেন। অর্থাৎ, বাংলাদেশী একজন মানুষকে আল্লাহ তায়ালা যেভাবে প্রশ্ন করবেন, অ্যামাজন জঙ্গলে বসবাসকারী একজন মানুষকে আল্লাহ তায়ালা ঠিক সেভাবে প্রশ্ন করবেন না। কোর’আনে আল্লাহ তায়ালা বলেন – لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا “আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত কাজের ভার দেন না”। [সূরা ২/ বাকারা ...

ইলম ও আমলের সম্পর্ক

কোনো আলেম কি নাস্তিক হতে পারে? উত্তর – না। কেন? কারণ, আলেম বলা হয়, যিনি ইলমের অনুসারী তাঁকে।। প্রশ্ন হলো, ‘ইলম’ কি? ইলম [علم] শব্দের অর্থ করা হয় knowledge বা জ্ঞান। কিন্তু, নলেজ বা জ্ঞানের সাথে ‘ইলম’ শব্দটির অনেক বড় পার্থক্য রয়েছে। আমাদের উপমহাদেশে তথ্য মুখস্থ করাকে বলা হয় জ্ঞান। যিনি যত বেশি তথ্য মুখস্থ করতে পারেন, তিনি ততবড় জ্ঞানী উপাধিতে ভূষিত হন। এবং চাকরির ক্ষেত্রেও মুখস্থ বিদ্যায় পারদর্শী তোতাপাখীগন অন্যদের চেয়ে বেশি সফল হতে পারেন। “থ্রি ইডিয়টস” মুভিতে বিষয়টি ভালোভাবে তুলে ধরা হয়েছিল। নলেজ বা জ্ঞানের সংজ্ঞা নির্ধারণ করার ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব আমাদের উপমহাদেশের চেয়ে একটু ভালো। কিন্তু তাঁদের সমস্যা হলো, তাঁরাও মনে করেন, জ্ঞান মানে তথ্য। এ কারণে, ইংরেজি কবি T.S. Eliot দুঃখ করে বলেন –Where is the knowledge we have lost in information? অর্থাৎ, পশ্চিমা বিশ্বেও সত্যিকার জ্ঞান হারিয়ে গিয়েছে। সেখানে তথ্যকেই জ্ঞান মনে করা হয়। এবার দেখি, ইসলামে জ্ঞান কি?

স্রষ্টা ও ধর্ম নিয়ে বিশ্ববিখ্যাত দুই বিজ্ঞানীর দ্বন্দ্ব

স্টিফেন হকিং এবং মিচিও কাকু দু’জনই সমসাময়িক বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী। বাংলাদেশে স্টিফেন হকিং-এর নামটি অনেক পরিচিত হলেও বিজ্ঞানের জগতে স্টিফেন হকিং-এর চেয়ে মিচিও কাকু-র অবদান অনেক বেশি। মিচিও কাকু হলেন ‘স্ট্রিং তত্ত্বের’ কো-ফাউন্ডার। এ তত্ত্বটি অতীতের বিগ ব্যাং তত্ত্বকে পিছনে ফেলে বর্তমানে বিজ্ঞানে বিপ্লব নিয়ে এসেছে। তাই বিশ্বের কাছে স্টিফেন হকিং এর চেয়ে মিচিও কাকু’র জনপ্রিয়তা অনেক বেশি। নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার বইয়ের তালিকায় সাধারণত বিজ্ঞানের কোনো বই পাওয়া না গেলেও সেখানে মিচিও কাকু-র বিজ্ঞান বিষয়ক তিনটি বই বেস্টসেলার হয়েছে। অবশ্য, সেই তালিকায় স্টিফেন হকিং-এর একটি বইও নেই। দু’জনেই সমসাময়িক বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী হলেও স্রষ্টা ও ধর্ম নিয়ে দু’জনের অবস্থান দুই প্রান্তে।   ১ - ধর্ম, দর্শন ও বিজ্ঞানের সম্পর্ক নিয়ে তাঁদের বিতর্ক।   স্টিফেন হকিং তাঁর ‘The Grand Design’ বইয়ের প্রথম অধ্যায়ে বলেছেন, ‘দর্শন মরে গেছে এবং ধর্ম অকার্যকর হয়ে গেছে, এখন কেবল বিজ্ঞানের যুগ’। তাঁর মতে, সত্য মানেই বিজ্ঞান। ধর্ম ও দর্শনের যাবতীয় সমস্যা বিজ্ঞান দিয়ে সমাধান করা সম্ভব। তাই, ধর্ম ও দর্শন এ...

নাস্তিক কাকে বলে? এটি কত প্রকার ও কি কি?

কোর’আনে সরাসরি কোথাও নাস্তিক শব্দটি নেই। কারণ, নাস্তিক একটি আধুনিক ও কৃত্রিম শব্দ। অনেকে মনে করেন, নাস্তিকরা কোনো ধরণের স্রষ্টাকে বিশ্বাস করে না। আসলে এটি একটি ভুল ধরনা। নাস্তিকরা যে স্রষ্টায় বিশ্বাস করে তার নাম – হাওয়া বা প্রবৃত্তি। যেমন, কোর’আনে বলা হয়েছে – أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا “আপনি কি তাকে দেখেন না, যে প্রবৃত্তিকে তার উপাস্য রূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার উকিল হবেন?” [সূরা ২৫/ফুরকান - ৪৩] অর্থাৎ, যারা নিজের কামনা, বাসনা ও প্রবৃত্তিকে পূজা করে, তাদেরকে-ই আধুনিক ভাষায় নাস্তিক বলা হয়। সহজ ভাষায় নাস্তিকদেরকে আমরা ‘প্রবৃত্তি পূজারী’ বলতে পারি। কোর’আনে এদেরকে মুশরিক বলা হয়েছে। আমাদের সমাজে আমরা দেখি, প্রবৃত্তি পূজারী বা নাস্তিকরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করেন। আসলে কি তারা জ্ঞানী? এ প্রশ্নের উত্তর সাথে সাথেই আল্লাহ তায়ালা পরবর্তী আয়াতে দিয়ে দিয়েছেন। أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَٱلْأَنْعَـٰمِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا “আপনি কি মনে করেন যে, তাদের অধিকাংশ শুনে অথবা যুক্তি-বু...

নাস্তিকতা একটি অ-প্রাকৃতিক আচরণের নাম

নাস্তিকতা কি স্বাভাবিক কোনো কিছু? মানব শিশু জন্ম গ্রহণ করার আগেই আল্লাহ তায়ালা তার মধ্যে কয়েকটি বিষয় ডিফল্ট সেটিং করে দেন; শিশুকে তা অন্য কারো কাছ থেকে শিখতে হয় না। যেমন, কান্না। শিশু জন্ম গ্রহণ করর পরেই কাঁদতে পারে, এটা শিশুকে অন্য কারো কাজ থেকে শিখতে হয় না। তেমনি আল্লাহর প্রতি বিশ্বাস করাটাও প্রত্যেক শিশুর ডিফল্ট সেটিং করা থাকে। পরিবার ও পরিবেশ থেকে শিশুকে চাপ না দিলে সে মনের অজান্তেই এক আল্লাহকে বিশ্বাস করতে শুরু করে। শিশুদের সাইকোলজি ও বিশ্বাস নিয়ে জাস্টিন ব্যারেট [Justin Barrett] একটি গবেষণামূলক বই লিখেছেন। নাম – Born Believers: The Science of Children's Religious Belief এখানে তিনি অনেকগুলো জরিপ উপস্থাপন করেছেন। যেমন, কোনো শিশুদেরকে যদি প্রশ্ন করা হয়, “এই পাহাড়টি কি নিজে নিজে তৈরি হয়েছে, না এটাকে কেউ বানিয়েছে?” তখন শিশুরা উত্তর দেয়, “পাহাড়টা কেউ একজন বানিয়েছে”।

আল্লাহকে ছাড়া কেউ কি ভালো হতে পারে?

আল্লাহকে বিশ্বাস করা ছাড়া কেউ কি ভালো মানুষ হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ, আমরা মাঝে মধ্যে দেখি, নাস্তিক-সেকুলারগণও ভালো কিছু কথা বলছেন। এবং তারাও মাঝে মধ্যে মানুষের উপকার করার চেষ্টা করেন। এখন, প্রশ্ন হলো, আল্লাহকে ছাড়া কি কেউ ভালো মানুষ হতে পারে? উত্তর – না। আল্লাহকে ছাড়া কেউ ভালো মানুষ হতে পারে না। পার্থক্যটি লক্ষ করুন। আল্লাহকে ‘বিশ্বাস করা’ ছাড়া কেউ ভালো মানুষ হতে পারলেও আল্লাহকে ছাড়া কেউ ভালো মানুষ হতে পারেন না। কারণ, আল্লাহ হচ্ছেন যাবতীয় ভালোর উৎস। পৃথিবীতে গুণবাচক যত নাম আছে এবং ভালো যত কাজ আছে, সবগুলোর উৎস হলেন আল্লাহ তায়ালা। সুতরাং, আল্লাহকে ছাড়া কেউ ভালো মানুষ হতে পারেন না। আরেকটু সহজ করে বলি। ধরুন, আপনারা দুই ভাই বা দুই বোন। আপনার আম্মু বলছেন, তুই তো তোর ভাইয়ের চেয়ে ‘খাটো’। এখানে আপনার আম্মু আপনার ভাইকে স্ট্যান্ডার্ড মনে করে আপনাকে ‘খাটো’ বলছেন। কিন্তু আপনার খালাতো ভাই যদি আপনার চেয়েও ‘খাটো’ হয়, তখন আপনার আম্মু আবার বলবেন, তুই তো তোর খালাতো ভায়ের চেয়ে ‘লম্বা’। অর্থাৎ একই আপনি দুইটি ভিন্ন স্ট্যান্ডার্ড এর কারণে একবার ‘খাটো’ হিসাবে বিবেচিত হলেন, আবার ‘লম্বা’ হিসাবে বিবেচিত ...

নাস্তিকতা প্রসঙ্গে স্যার আইজাক নিউটন

"পেশাগতভাবে নাস্তিকতা ও কর্মগতভাবে মূর্তিপূজা হলো ধর্মপরায়ণতার বিপরীত। মানবজাতির মধ্যে নাস্তিকতা এমন এক নির্বোধ ও ঘৃণ্য হিসাবে বিবেচিত যে এর পক্ষে তেমন কোন প্রচারক নেই। এটা কি কোন দৈবাৎ হতে পারে যে, পশু-পাখি ও মানুষের শরীরের (পেটের অংশটি ব্যতীত) ডান ও বাম পাশ ঠিক একই রকমের? তাদের মুখের দু’পাশে দুটি চোখ আছে, কিন্তু মুখের এক পাশে অতিরিক্ত কোনো চোখ নেই। তাদের মাথার দু’পাশে দুটি কান আছে, কিন্তু মাথার একপাশে অতিরিক্ত কোনো কান নেই । দু’চোখের মাঝামাঝিতে দু’রন্ধ্রের একটি নাক আছে। নাকের নিচ বরাবর একটি মুখ আছে। সম্মুখে দুটি পা, অথবা দুটি ডানা, কিংবা দুটি বাহু আছে। পিছনে বা নিচে দু’টি পা আছে। কোনো একপাশে অতিরিক্ত কিছু নেই। – এসব কি হঠাৎ কোন দৈবাৎক্রমে হয়ে যেতে পারে? কোথা হতে তাদের শরীরের বাহ্যিক কাঠামোর মধ্যে এমন সামঞ্জস্য আসলো? নাকি এটি কোনো স্রষ্টার কৌশল ছিল? খুবই ছোট জীবিত প্রাণী থেকে শুরু করে সর্বস্তরের প্রাণীগুলোর চোখ আলোকভেদ্য। শরীরের মধ্যে একমাত্র চোখেই আলো ভেদ করতে পারে। চোখের বাইরের অংশে একটি শক্ত স্বচ্ছ আলোকভেদ্য চামড়া রয়েছে। এর মাঝখানে আছে স্ফটিকের মতো একটি স্বচ্ছ লেন্স। লেন্সে...

নাস্তিক একটি প্রতিক্রিয়াশীল শব্দ

নাস্তিক শব্দটির মাঝেই প্রতিক্রিয়াশীল চিন্তার বীজ রয়েছে। কারণ, পৃথিবীতে সবকিছু শুরু হয় একটি প্রস্তাবনা বা thesis এর মাধ্যমে। এর প্রতিক্রিয়া হিসাবে পরবর্তীতে 'প্রতি-প্রস্তাবনা' বা antithesis এর জন্ম হয়। ‘আস্তিক’ বা theist শব্দটি একটি স্বভাবগত প্রস্তাবনা। এর প্রতিক্রিয়া হিসাবে তৈরি হয় ‘না-আস্তিক’ বা atheist শব্দটি। 'না-আস্তিক' শব্দটি সম্পূর্ণভাবে 'আস্তিক' শব্দটির উপর নির্ভরশীল, কিন্তু 'আস্তিক' শব্দটি 'নাস্তিক' শব্দটির উপর নির্ভরশীল নয়। নাস্তিকের অবর্তমানে আস্তিক তার নিজের অস্তিত্ব হাজির করতে পারে, কিন্তু আস্তিকের অবর্তমানে নাস্তিক তার নিজের অস্তিত্ব হাজির করতে পারে না। অর্থাৎ, স্বভাবগত আস্তিক প্রস্তাবনার বিপরীতে তৈরি হওয়া একটি প্রতিক্রিয়াশীল প্রস্তাবনার নাম হলো নাস্তিক। ____ ইসলামের মূল বাণী “লা ইলাহা, ইল্লাল্লাহ” হলো আস্তিক ও নাস্তিক উভয়ের মাঝে একটি মেলবন্ধন বা সিন-থিসিস।

বাঙালির জন্ম নির্ণয়ে ধর্মের অবদান

একজন বাঙালি যতই সেক্যুলার বা নাস্তিক হোক না কেন, ধর্মের সাহায্য ব্যতীত তিনি তার অস্তিত্বের জানান দিতে পারবেন না। যেমন, কোনো নাস্তিককে যদি আপনি আপনি জিজ্ঞাস করেন, “ভাই, আপনার জন্ম কত সালে?” তিনি হয়তো বলবেন, “১৯৭১ সালে”। “আমি ১৯৭১ সালে জন্ম গ্রহণ করেছি” এর মানে হলো “আমি ঈসা (আ) এর জন্মের ১৯৭১ বছর পর জন্ম গ্রহণ করেছি”। “১৯৭১” বলার সাথে সাথেই একজন সেক্যুলার বা নাস্তিককে বাধ্য হয়েই আমাদের সম্মানিত নবী ঈসা (আ)-এর অস্তিত্ব ও অবদানকে স্বীকার করে নিতে হয়। এরপর আসুন, কোনো নাস্তিক যদি ১৯৭১ সালকে উল্লেখ না করে বলে যে, “আমি বাংলা ১৩৭৮ সালে জন্ম গ্রহণ করেছি”। তাহলে তার মানে হলো, “আমি মুহাম্মদ (স)-এর হিজরতের ১৩৭৮ সাল পরে জন্ম গ্রহণ করেছি”। কারণ, সম্রাট আকবর হিজরি সাল অনুযায়ী-ই বাংলা সাল প্রবর্তন করেছিলেন। সুতরাং, এ ক্ষেত্রেও, যে কোনো নাস্তিক তার জন্ম ও অস্তিত্বের জানান দেয়ার জন্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (স)-এর অবদানকে স্বীকার করে নিতে হবে। ___________ কোনো সেক্যুলার বা নাস্তিক যদি ধর্ম থেকে দূরে সরে যায়, তাহলে তার জন্মের কোনো ঠিক থাকে না।

বিশ্বাস করা ও অস্তিত্বের স্বীকার করা এক নয়

“আমি আহমদকে বিশ্বাস করি” –এ বাক্যের দ্বারা আহমদের অস্তিত্ব রয়েছে, তা বুঝানো হয় না। বুঝানো হয়, আহমদের সততার উপর আমার ভরসা রয়েছে। একইভাবে, “আমি আহমদকে বিশ্বাস করি না” –এ বাক্যের দ্বারা আহমদের অস্তিত্বকে অস্বীকার করা হয় না। বরং আহমদের সততাকে অস্বীকার করা হয়। কেউ যদি বলে, “সে আল্লাহকে বিশ্বাস করে না” –এর মানে এই নয় যে, “আল্লাহ নেই”। এর মানে হলো – “সে আল্লাহর আদেশগুলো মানতে রাজি নয়”। জিন জাতির মত পৃথিবীতে অনেক কিছুর-ই অস্তিত্ব আছে। কিন্তু সেগুলোকে আল্লাহ তায়ালা বিশ্বাস করতে বলেননি। কারণ, বিশ্বাস করা মানে কেবল অস্তিত্বের স্বীকৃতি দেয়া নয়। কাউকে বিশ্বাস করা মানে তার সব কথা মেনে চলা। আমাদের মুসলিমদের মাঝে অনেকেই আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন না।

গড হেলমেট দিয়ে কি নাস্তিক কে আস্তিক বানানো যায়?

একবার, বিশ্বকুখ্যাত নাস্তিক রিচার্ড ডকিন্স-কে বিজ্ঞানী মাইকেল পের্সিঙের তার অফিসে ডেকে আনলেন। তাকে বললেন, আপনি তো বিজ্ঞানে বিশ্বাস করেন; তাই না? ডকিন্স : হুম। পের্সিঙের : তাহলে আমরা দেখব, বিজ্ঞানের সাহায্যে আপনার মস্তিষ্ককে পরিবর্তন করে আপনাকে নাস্তিক থেকে আস্তিক বানাতে পারি কিনা? ডকিন্স : ওকে। উল্লেখ্য, মাইকেল পের্সিঙের একজন নিউরো বিজ্ঞানী। তিনি এবং বিজ্ঞানী স্ট্যানলি করেন, উভয়ে একটি হেলমেট আবিষ্কার করেন। যার নাম – ‘গড হেলমেট’। এই ‘হেলমেট’টি দিয়ে তারা পরীক্ষা করেন যে - মানুষের মস্তিষ্কের কোন জায়গায় তার ধর্মীয় বিশ্বাস ও অবিশ্বাসের অনুভূতি জাগ্রত হয়। তারা মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরণের ধর্মীয় অনুভূতির সিগন্যাল পাঠিয়ে স্রষ্টায় বিশ্বাস তৈরির চেষ্টা করেন। তো, তারা ডকিন্স-কে একটি বদ্ধ ঘরে প্রবেশ করিয়ে তার মাথায় ‘গড হেলমেট’টি লাগিয়ে দিলেন। ডকিন্সের চোখ বন্ধ করে দিলেন। এবং ডকিন্সের রুম থেকে সবাই বের হয়ে দরজা বন্ধ করে দিলেন।

গার্লফ্রেন্ড থাকলে সমস্যা কি?

মেয়ে বন্ধু নিয়ে চিন্তা করলে আর যাই হোক না কেন, বড় কোনো জ্ঞানী বা বিজ্ঞানী হওয়া যায় না। এ কথাটা আমি বলিনি, বলেছেন – বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। আমাদের যেমন দু’একজন খারাপ বন্ধুবান্ধব থাকে, নিউটনেরও এমন দু’একজন খারাপ বন্ধু ছিল। একবার, তারা নিউটনকে অনেক বুঝিয়ে-শুনিয়ে একটি মদের হাউজে নিয়ে যায়। সেখান কিছু খারাপ মেয়েও ছিল। নিউটন অনেক কষ্টকরে কিছুক্ষণ থাকলেন। কিন্তু, বের হয়ে এসে তিনি সিদ্ধান্ত নিলেন – ‘তিনি আর কখনো ঐসব খারাপ বন্ধুবান্ধবদের সাথে চলবেন না, এবং কখনো আর ঐসব মদের হাউজে প্রবেশ করবেন না’। কারণ হিসাবে নিউটন বলেছিলেন, ‘ঐসব খারাপ স্থানে গেলে তার পড়াশুনা ও চিন্তা-ভাবনা সব একেবারেই ধ্বংস হয়ে যায়’। এরপর, নিউটন ঐসব খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করে পড়াশুনায় ও ধর্ম পালনে মনোযোগী হন। কারণ, নিউটন ছিলেন খুবই ধার্মিক একজন মানুষ। নিউটন সবসময় বলতেন –

স্রষ্টাকে কে সৃষ্টি করেছে?

অবিশ্বাসীগন বলেন, “স্রষ্টা মানুষকে সৃষ্টি করেনি, বরং মানুষ-ই স্রষ্টাকে সৃষ্টি করেছে।” হুম। তাদের কথা ঠিক। মানুষ অসংখ্য ঈশ্বরকে সৃষ্টি করেছে। যেমন, কেউ কৃষ্ণকে ঈশ্বর বানিয়ে পূজা করে। কেউ গৌতম বুদ্ধকে মহাজাগতিক স্রষ্টা ভেবে পূজা করে। কেউ ঈসা (আ)-কে আল্লাহর পুত্র বলে পূজা করে। কেউ আধুনিক বিজ্ঞানের পূজা করে। কেউ সম্পদের পূজা করে। কেউ জ্ঞানের পূজা করে। কেউ ভাস্কর্যের পূজা করে। কেউ শহীদদের স্তম্বকে পূজা করে। মানুষ এভাবে ইতিহাসে অসংখ্য স্রষ্টাকে সৃষ্টি করেছে এবং তার পূজা করছে। তাই, অবিশ্বাসীদের কথা কিছুটা ঠিক। তবে, মানুষ যে-সকল স্রষ্টাকে সৃষ্টি করতে পারে, আমরা তাদের ইবাদাত করি না। আবার, আমরা যে স্রষ্টার ইবাদত করি, মানুষ তাঁকে সৃষ্টি করতে পারে না। পার্থক্যটি এখানে সুস্পষ্ট।