সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নারীবাদী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সাহসী নারী

নারীর বস্ত্রহরণকারিণী নেত্রী মোদের শ্রাবণী ক্যামেরার সামনে দিলেন তিনি সাহসী নারীর বাণী। গান বাজানোর প্রতিবাদে উচ্চ স্বরে রাতে, বৃদ্ধ পুরুষ পটল তুলেছে সাহসী নারীর হাতে। প্রেমিকটাকে ছুরি মেরে লাভলী ইয়াসমিন বাজিয়ে দিলেন এই বাংলায় সাহসী নারীর বীণ। বাবা মাকে হত্যাকারিণী ইয়াবা নারী ঐশী সেও হলো এই বাংলার মস্ত বড় সাহসী। মহান নারীর নেতৃত্বে দেশে নেই তো ভয়, চতুর্দিকে শুনছি কেবল সাহসী নারীর জয়। ওগো প্রিয়া, তুমি কি ঐ সাহসী নারীর দলে? এমন হলে, জগত ছেড়ে এখনি যাব চলে।

সিদ্ধান্ত আপনার

আধুনিক নারীরা সন্তান লালন-পালন করাকে ইবাদাত মনে করেন না, বরং বোঝা মনে করেন। যে মায়েরা সন্তানকে বোঝা মনে করেন, বড় হলে তাদের সন্তানদের মাঝে এই অনুভব সৃষ্টি হয় যে, তার মা তাঁকে ছোট বেলায় বোঝা মনে করেছিল। ফলে, সেও নিজের অজান্তেই তার মাকে বোঝা মনে করবে। এটাই স্বাভাবিক, সুন্নাতুল্লাহ বা প্রকৃতির নিয়ম। অন্য দিকে, কেউ যদি সন্তান লালন-পালন করাকে আল্লাহর ইবাদাত মনে করেন, তাহলে বড় হবার পর আল্লাহ তায়ালা ঐ সন্তানকে বলবেন – তুমি তোমার মায়ের সেবা কর, মাকে ভালোবাসো এবং তোমার মাকে একটুও কষ্ট দিয়ো না। আমাদের কাছে এখন দুইটি রাস্তা খোলা আছে। এক – সন্তানের চেয়ে চাকরিকে বেশি গুরুত্ব দেয়া। দুই – চাকরির চেয়ে সন্তানকে বেশি গুরুত্ব দেয়া। যাকে বেশি গুরুত্ব দেয়া হবে, ভবিষ্যতে সেই আপনার পাশে থাকবে। মনে রাখতে হবে, বৃদ্ধ বয়সে চাকরীর পেনশনের চেয়ে সন্তানের সেবা-যত্ন অনেক বেশি প্রয়োজন। এখন, সিদ্ধান্ত আপনার।