সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ধর্ম ও রাষ্ট্র, একের দায় অন্যের উপর দেয়া যায় না

ধর্মের মূল বিষয় হলো ঈমান। আর, ঈমান হচ্ছে মানুষের অন্তরের বিশ্বাসের নাম। অন্তর হলো মানুষের ভিতরের দুনিয়া। অন্তরের দুনিয়ায় মানুষ সর্বোচ্চ স্বাধীন থাকে। পৃথিবীর কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শ জোর করে মানুষকে গ্রহণ করানো যায় না। এমনকি খুব অত্যাচারী শাসকও তা পারে না। এ কারণে আল্লাহ তায়ালা বলেন -

لَٓا اِكْرَاهَ فِي الدّ۪ينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّۚ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰىۗ لَا انْفِصَامَ لَهَاۜ وَاللّٰهُ سَم۪يعٌ عَل۪يمٌ


"ধর্ম গ্রহণে কোনো জোর-জবরদস্তি নেই। ভ্রান্ত পথ থেকে সত্য পথ পৃথক হয়ে গেছে। যে তাগুতকে অস্বীকার করবে, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে এমন এক শক্ত হাতল ধরবে, যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়।" [সূরা ২/বাকারা - ২৫৬]

উপরোক্ত আয়াতের কারণে, কোনো মুসলিম অন্য কোনো অমুসলিমকে মুসলমান হতে বা মুসলমানের মত চলতে বাধ্য করতে পারবে না। বরং, প্রতিটি মানুষকে তাঁর বিশ্বাস নিয়ে চলার স্বাধীনতা দিতে হবে। এই আয়াটির কারণে, মুসলিমদের জন্যে একটি ধর্মীয় রাষ্ট্র বা একটি মতাদর্শিক রাষ্ট্র তৈরি করা সম্ভব না। ধর্মীয় বা মতাদর্শিক রাষ্ট্র মানে যে রাষ্ট্র নিজেদের বিশ্বাস সবার উপরে প্রয়োগ করতে চায়।

কেউ "ইসলামী রাষ্ট্রের" নামে যদি কোনো কিছু প্রতিষ্ঠা করে, তাহলে রাষ্ট্রের সকল অন্যায় ও জুলুম ইসলামের উপর এসে পড়বে। অর্থাৎ, "ইসলামী রাষ্ট্রের" কোনো শাসক বা কর্মকর্তা একজন মানুষ হিসাবে যদি কোনো অন্যায় বা জুলুম করে, তখন অন্য ধর্মের মানুষরা বলবেন, "ইসলামী রাষ্ট্র" আমাদের সাথে জুলুম করেছে। অথচ, এখানে "ইসলামী রাষ্ট্র" নয়, বরং কিছু মুসলিম হয়তো অন্য মুসলিম বা অমুসলিমের উপর জুলুম করেছিলো।

তাই, যদি কোনো রাষ্ট্রকে 'ইসলামী রাষ্ট্র' না বলে 'কল্যাণ রাষ্ট্র' বলা হয়, তাহলে রাষ্ট্রের কোনো শাসক বা কর্মকর্তার দোষ ইসলামের উপর বর্তাবে না, বরং শাসকের নিজের উপর বর্তাবে।

- আবদুল আজিজ বায়িনদির, ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক, পৃ - ১৩

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

ইহুদী ও খ্রিস্টান শরিয়তের মধ্যবর্তী শরীয়ত ইসলাম

ইহুদি শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনিও তাঁকে আরেকটি ঘুষি দিতে হবে। এখানে ক্ষমা করার কোনো সুযোগ নেই। আর, খ্রিষ্টান শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনি তাকে আরেকটি ঘুষি দিতে পারবেন না, তাকে ক্ষমা করে দিতে হবে। ইসলাম হলো এ দুটি শরিয়তের মধ্যপন্থী একটি শরিয়ত। যে কোনো অন্যায়ের শাস্তি প্রদান করার ক্ষেত্রে ইসলাম মানুষকে একটি স্বাধীনতা দেয়। কেউ আপনাকে একটি ঘুষি দিলে, হয় আপনি তাকে হুবহু আরেকটি ঘুষি দিতে পারেন, অথবা, অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। যেমন, আল্লাহ তায়ালা বলেছেন - وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِ ۖ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصَّابِرِينَ "যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়েছে। আর, যদি সবর কর, তাহলে তা সবরকারীদের জন্যে উত্তম।" [সূরা ১৬/ নাহাল - ১২৬] ইসলামি শরিয়াহ পৃথিবীর সবচেয়ে ভালো আইন হবার পিছনে কারণ হলো, ইসলাম মানুষকে দুটি অপসন দেয়। হয় প্রতিশোধ, না হয় ক্ষমা। এ ক্ষেত্রে ক্ষমা করে দেয়ার জন্যে ইসলাম সুপারিশ করে।