সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মানুষের অন্তরে মোহর মারা সম্পর্কে নাস্তিকদের অভিযোগ

নাস্তিকদের অভিযোগ - ১

নাস্তিকগণ বলেন, "সূরা বাকারার ৬ ও ৭ নং আয়াতে আল্লাহ বলেছন, তিনি কাফেরদের অন্তরে ও কর্ণে মোহর মেরে দিয়েছেন। এ কারণে কাফেরগণ ঈমান আনতে পারেন না। আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দিয়েছেন বলেই তো কাফেরগন আল্লাহর প্রতি ঈমান আনে না। এখানে কাফেরদের দোষ কি?"

নাস্তিকদের এই প্রশ্নটির উত্তর পাওয়া যাবে কোর'আনের অন্য দুটি আয়াতে।


১।

আল্লাহ তায়ালা বলছেন -

وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيَاتِ رَبِّه۪ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُۜ اِنَّا جَعَلْنَا عَلٰى قُلُوبِهِمْ اَكِنَّةً اَنْ يَفْقَهُوهُ وَف۪ٓي اٰذَانِهِمْ وَقْرًاۜ وَاِنْ تَدْعُهُمْ اِلَى الْهُدٰى فَلَنْ يَهْتَدُٓوا اِذًا اَبَدًا

"কোনো ব্যক্তিকে তার প্রতিপালকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়ার পরে সে যদি আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, এবং তার (পাপ) কাজ সমূহ ভুলে যায়, তাহলে তার অপেক্ষায় অধিক জালিম আর কে আছে? আমি নিশ্চয় তাদের অন্তরে আবরণ দিয়ে দিয়েছে যেনো তারা কোর'আন বুঝতে না পারে, এবং তাদের কানে বধিরতা এঁটে দিয়েছি। তুমি তাদেরকে সৎপথে আহবান করলেও তারা কখনো সৎপথে আসবে না।" [সূরা ১৮/কাহাফ - ৫৭]

দেখুন, আল্লাহ তায়ালা প্রথমেই কারো অন্তরে মোহর মেরে দেন না, অথবা প্রথমেই কারো অন্তরে আবরণ দিয়ে দেন না। যখন মানুষ পাপ কাজ করতে থাকে, এবং তাকে কেউ পাপ কাজ থেকে বাধা দিলেও সে শুনে না, তখন তার পাপ কাজের কারণেই তার অন্তরে একটা আবরণ পড়ে যায়। এর ফলে পরবর্তীতে সে আর সত্য বুঝতে পারে না।

অর্থাৎ, আল্লাহ তায়ালা আগেই কারো অন্তরে মোহর মেরে দেন না, বরং মানুষ তাদের পাপ কাজের দ্বারা নিজেই নিজের অন্তরকে অকেজো করে ফেলে।

২।

আল্লাহ তায়ালা বলেন -

وَاِذَا قَرَأْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذ۪ينَ لَا يُؤْمِنُونَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَسْتُورًاۙ

"তুমি যখন কোর'আন পাঠ করো, তখন যারা আখিরাত বিশ্বাস করে না, তাদের ও তোমার মাঝে একটা প্রচ্ছন্ন পর্দা থাকে।" [সূরা ১৭/বনী ইসরাঈল - ৪৫]

দেখুন, যারা আগে থেকেই আখিরাতে বিশ্বাস করেন না, তাদের সামনেই কেবল পর্দা দেয়া হয়। অর্থাৎ, আল্লাহ তায়ালা পর্দা দেয়ার কারণে মানুষ ইমান আনতে পারে না, এমন নয়। বরং মানুষ সত্য জেনে-বুঝেও কোনো না কোনো স্বার্থের কারণে যখন সত্য অস্বীকার করে, তখনি কেবল আল্লাহ তায়ালা তাদের অন্তরে মোহর বা পর্দা দিয়ে দেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

আমাদের শিক্ষাব্যবস্থা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক

আমাদের শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের কথা একটু কল্পনা করুন। আপনার চোখে কি ভেসে উঠবে? ভয়ঙ্কর সব চিত্র। ছোট বেলার আরবি শিক্ষক মানেই বেত্রাঘাত। পড়া না পারলেই ঠাস... ঠাস...। এরপর, প্রাইমারি স্কুলের অংক শিক্ষক। ভুল করলেই ডাস্টার নিক্ষেপ, এবং মাথা পেটে রক্ত। তারপর, হাই স্কুলের ইংরেজি শিক্ষক। প্রাইভেট না পড়লে নিশ্চিত ফেল। অতঃপর, মাদ্রাসার হুজুর। প্রশ্ন করলেই বলেন – “বেয়াদব কোথাকার”। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো নিজদেরকে ‘প্রভু’ মনে করেন। সামান্য একটা প্রশ্নের কারণে ১৫/১৬ বছরের ছাত্রজীবনকে একেবারে ধ্বংস করে দেন। কিন্ডারগার্টেন থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের কোচিং ও প্রাইভেট ব্যবসা জমজমাট। অর্থের বিনিময় ছাড়া শিক্ষা প্রদান করতে তাঁরা মোটেও আগ্রহী নন। এই হলো আমাদের শিক্ষক সম্প্রদায় এবং এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষাব্যবস্থার কথা না হয় বাদ-ই দিলাম, এটা পরিবর্তন করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু একজন শিক্ষক তো নিজেকে ভালো ব্যবহারের অধিকারী করতে পারেন। এতে তো কোনো বাধা নেই। তবু আমাদের শিক্ষক সমাজের আজ এই অবস্থা কেন? ইতিহাসে দেখি। আহ! কত সুন্দর ছিল আমাদের ইসলামী শিক...