সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইহুদিরা কি বানর হয়ে গিয়েছিলো?

বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে, এ কথার পক্ষে বিবর্তনবাদীরা কোর’আনের একটি আয়াত উপস্থাপন করেন –

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ

“তোমরা তাদেরকে ভালো করেই জানো, যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিলো। আমি তাদেরকে বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও।” [সূরা ২/বাকারা - ৬৫]

বিবর্তনবাদীদের যুক্তি হলো, কোর’আনের বর্ণনা অনুযায়ী মানুষ থেকে যদি বানর হতে পারে, তাহলে বানর থেকেও মানুষ হতে পারবে না কেন?

এ প্রশ্নের উত্তর অনেক আগেই বলে গিয়েছিলেন প্রসিদ্ধ মুফাসসির মুজাহিদ বিন জাবর। তিনি ছিলেন প্রথম মুফাসসির ইবনে আব্বাস (রা) ও আয়েশা (রা) এর ছাত্র। তাঁর মতে – যেসব ইহুদিরা শনিবারে মাছ ধরতো, তারা শারীরিকভাবে বানরের মতো হয়নি, বরং চারিত্রিকভাবে বানরের মতো হয়ে গিয়েছিলো।

فِي قَوْلِهِ: {كُونُوا قِرَدَةً خَاسِئِينَ} [البقرة: 65] قَالَ: " لَمْ يُمْسَخُوا قِرَدَةً وَلَكِنَّهُ كَقَوْلِهِ {كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا} [الجمعة: 5]
[সূত্র: তাফসীরে মুজাহিদ, মাকতাবায়ে শামেলা]

মুজাহিদ বিন জাবর সূরা বাকারর ৬৫ নং আয়াতে ব্যাখ্যায় কোর’আনের অন্য একটি আয়াত উপস্থাপন করেন। আল্লাহ বলছেন –

مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا

“যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিলো, অতঃপর তারা সেই দায়িত্ব গ্রহণ করেনি, তাদের উদাহরণ হলো পুস্তক বহনকারী গাধার মতো।” [সূরা ৬২/ জুমু’আ - ৫]

এই আয়াতে ইহুদীদেরকে যেমন গাধার মতো বলা হয়েছে, তেমনি সূরা বাকার ৬৫ নং আয়াতেও ইহুদিদেরকে বানরের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ, ইহুদিরা শারীরিকভাবে বানর হয়নি, বরং চারিত্রিকভাবে বানরের মতো অধৈর্য হয়ে গিয়েছিলো।

কোর'আনে এমন বেশ কিছু আয়াত আমরা দেখতে পারি। যেমন আল্লাহ তায়ালা বলছেন -

مَن لَّعَنَهُ اللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ وَعَبَدَ الطَّاغُوتَ ۚ أُولَٰئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ عَن سَوَاءِ السَّبِيلِ

“যাদেরকে আল্লাহ লানত করেছেন, এবং যাদের উপর আল্লাহ ক্রোধান্বিত, তাদের কাউকে তিনি বানর বানিয়েছেন, কাউকে শূকর বানিয়েছেন, এবং তারা তাগুতের ইবাদাত করে। তারাই নিকৃষ্ট মর্যাদার অধিকারী এবং সরল পথ থেকে সর্বাধিক বিচ্যুত”। [সূরা ৫/মায়িদা - ৬০]

এ আয়াতে স্পষ্ট যে, আল্লাহ তায়ালা মানুষকে বানর অথবা শূকর বানিয়ে ফেলেছেন, মানে মর্যাদাগত দিক থেকে তাদেরকে নিচে নামিয়ে দিয়েছেন। এখানে শারীরিকভাবে বানর বা শূকর বানিয়ে দেওয়া হয়নি।

এভাবে অন্য একটি আয়াতে আল্লাহ তায়ালা বলেন –

وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَٰكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۚ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

“আমি ইচ্ছে করিলে তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে। তার উদাহরণ কুকুরের ন্যায়; কুকুরের উপর কোনো বোঝা চাপালেও সে হাঁপায়, বোঝা না চাপালেও সে হাঁপায়। যে সম্প্রদায় আমার নির্দেশনকে প্রত্যাখ্যান করে, তাদের অবস্থাও এরূপ। আপনি তাদেরকে এসব কাহিনী বর্ণনা করুন, যাতে তারা চিন্তা-ভাবনা করতে পারে।” [সূরা ৭/আ’রাফ - ১৭৬]

এ আয়াত থেকেও প্রমাণ হয় যে, মর্যাদাগতভাবে আল্লাহ তায়ালা কাউকে কুকুরের চরিত্র দান করেছেন, কাউকে বানরের, কাউকে শূকরের কিংবা কাউকে গাধার চরিত্র দান করেছেন। এখানে এটা বুঝায় না যে, মানুষ শারীরিকভাবে কুকুর, বানর, শূকর অথবা গাধা হয়েছে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

আমাদের শিক্ষাব্যবস্থা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক

আমাদের শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের কথা একটু কল্পনা করুন। আপনার চোখে কি ভেসে উঠবে? ভয়ঙ্কর সব চিত্র। ছোট বেলার আরবি শিক্ষক মানেই বেত্রাঘাত। পড়া না পারলেই ঠাস... ঠাস...। এরপর, প্রাইমারি স্কুলের অংক শিক্ষক। ভুল করলেই ডাস্টার নিক্ষেপ, এবং মাথা পেটে রক্ত। তারপর, হাই স্কুলের ইংরেজি শিক্ষক। প্রাইভেট না পড়লে নিশ্চিত ফেল। অতঃপর, মাদ্রাসার হুজুর। প্রশ্ন করলেই বলেন – “বেয়াদব কোথাকার”। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো নিজদেরকে ‘প্রভু’ মনে করেন। সামান্য একটা প্রশ্নের কারণে ১৫/১৬ বছরের ছাত্রজীবনকে একেবারে ধ্বংস করে দেন। কিন্ডারগার্টেন থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের কোচিং ও প্রাইভেট ব্যবসা জমজমাট। অর্থের বিনিময় ছাড়া শিক্ষা প্রদান করতে তাঁরা মোটেও আগ্রহী নন। এই হলো আমাদের শিক্ষক সম্প্রদায় এবং এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষাব্যবস্থার কথা না হয় বাদ-ই দিলাম, এটা পরিবর্তন করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু একজন শিক্ষক তো নিজেকে ভালো ব্যবহারের অধিকারী করতে পারেন। এতে তো কোনো বাধা নেই। তবু আমাদের শিক্ষক সমাজের আজ এই অবস্থা কেন? ইতিহাসে দেখি। আহ! কত সুন্দর ছিল আমাদের ইসলামী শিক...