সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ঢাকা বিশ্ববিদ্যালয় ও মারামারি

কিছুদিন আগে বিশ্ববিখ্যাত স্কলার (John Esposito) জন এসপোজিডোর সাথে দেখা হলো। এসপোজিডো একজন খ্রিষ্টান, কিন্তু ইসলামের পক্ষে তিনি প্রচুর কাজ করেছেন। এ কারণে, অনেক অনেক মুসলিম স্কলারও তাঁকে উস্তাদ হিসাবে গণ্য করেন।

তো যাই হোক, তাঁর সাথে দেখা হবার পর, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু'জন তাঁকে বললাম যে, "আমরা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি"।

তিনি বললেন, "ও...। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমি চিনি। সেখানে গেস্ট শিক্ষক হিসাবে ছিলাম কিছুদিন।"


তারপর তিনি তাঁর অভিজ্ঞতার কথা শুনালেন আমাদের।

একদিন তিনি ক্লাস নিচ্ছেন। হঠাৎ দেখলেন ছাত্ররা সব বেঞ্চের উপর দাঁড়িয়ে গিয়েছে। তিনি ভাবলেন, সম্ভবত তাঁর ক্লাস ছাত্রদের পছন্দ হয় নি, তাই ছাত্ররা দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু তিনি পরে বুঝতে পারলেন, বাইরে মারামারি হচ্ছে। ছাত্ররা মারামারিতে অংশ নেয়ার জন্যে ক্লাস ছেড়ে চলে যাচ্ছে।

তিনি বললেন, "এ ঘটনা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। কেন ছাত্ররা ক্লাস ছেড়ে মারামারি করতে গেলো?"

তাঁর এ প্রশ্ন শুনে আমরা খুবই লজ্জিত হয়ে গেলাম। তাঁকে কোনো উত্তর দিতে পারি নি।

তবে এখন মনে হচ্ছে, এসপোজিডোর ভাগ্য ভালো ছিলো। তিনি কেবল ছাত্রদের মারামারি দেখেছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মারামারি তো আর তিনি দেখেন নি!!!

এসপোজিডো আসলে বুঝতে ভুল করেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটি শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র। মারামারিতে দক্ষরাই এখানে শিক্ষক হতে পারে, এবং মারামারিতে দক্ষ ছাত্ররাই এখানে হলে থাকার জন্যে স্কলারশিপ পায়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

গণতন্ত্র সময়ের একটি চাহিদা

আজ থেকে ৪০০ বছর আগে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচনের কথা কি আমরা কল্পনা করতে পারি? ধরুন, ১৬১৭ সাল। উসমানী খেলাফতের অধীনে তখন বিশ্বের এক তৃতীয়াংশ ভূমি। সেই এক-তৃতীয়াংশ ভূমির খেলাফতের দায়িত্ব পালন করছেন সুলতান আহমদ। কেউ যদি তখন বলতো, আমরা সুলতান আহমদের পরিবর্তন চাই এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চাই। তাহলে তখন কিভাবে সে নির্বাচনটি হত? তখন তো আর ইন্টারনেট বা টেলিভিশন ছিল না, এমনকি প্লেনও ছিল না। নির্বাচন কমিশনারের নির্বাচনী তফসিলটি বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষের প্রত্যেকের কাছে ঢোল পিটিয়ে ঘোষণা করতে করতে কমপক্ষে ৩ বছর সময় লেগে যেতো। গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মানুষ যেহেতু খলীফা প্রার্থী হবার অধিকার রাখে, সুতরাং নির্বাচন কমিশনারের কাছে তাঁদের মনোনয়ন পত্র দাখিল করতে করতে সময় লাগতো আরো ২ বছর। নির্বাচন কমিশনার লক্ষ লক্ষ মনোনয়ন পত্র বাচাই করতে করতে লাগতো আরো ১ বছর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের এবং আপিল নিষ্পত্তি করতে সময় লাগতো কমপক্ষে আরো ৫ বছর। প্রার্থিতা প্রত্যাহার করার সময় দিতে হতো কমপক্ষে আরো ১ বছর। কারণ প্রার্থীদেরকে বহুদূর থেকে এসে প্রার্থিতা প্রত্যাহার করতে হতো। তারপর, প্রা...

ওহী ও জ্ঞানের সম্পর্ক

মুহাম্মদ (স)-এর আগে পৃথিবীতে যখনি কোনো সমস্যা দেখা দিয়েছিলো, তখন আল্লাহ তায়ালা সেখানে একজন নবী বা রাসূল পাঠিয়ে সমস্যার সমাধান করে দিয়েছিলেন। কিন্তু, মুহাম্মদ (স) যখন বললেন যে, “আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই”, তখন নতুন একটি প্রশ্ন জাগ্রত হলো। মুহাম্মদ (স) মারা যাবার পরে পৃথিবীর সমস্যাগুলো কিভাবে সমাধান করা হবে? এ প্রশ্নটির উত্তর পাওয়া যায় রাসূল (স)-এর অন্য একটি হাদিসে। তিনি বলেন – إِنَّ العُلَمَاءَ وَرَثَةُ الأَنْبِيَاءِ، إِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا العِلْمَ، فَمَنْ أَخَذَ بِهِ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ “নিশ্চয় জ্ঞানীগণ হলেন নবীগণের উত্তরসূরি। নবীরা টাকা-পয়সা কিছু রেখে যান না, তারা রেখে যান জ্ঞান। যে জ্ঞান অর্জন করে, সে সৌভাগ্য অর্জন করে।” [সুনানে আবু দাউদ – ৩৬৪১, এবং সুনানে তিরমিজি – ২৬৮২, মাকতাবায়ে শামেলা] এ হাদিসটি থেকে আমরা কিছু অনুসিদ্ধান্তে আসতে পারি –