সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাংলা ভাষা মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ভাষা

বাংলা ভাষা কি মুসলিমদের না ধর্ম-বিদ্বেষী সেক্যুলারদের?

পৃথিবীর সব ভাষাই আল্লাহ তায়ালার। কিন্তু একেক ভাষা একেক জাতীর অধিকারে থাকে। সে হিসাবে বাংলা ভাষা মুসলিমদের অধিকারভুক্ত একটি ভাষা, এখানে ধর্ম-বিদ্বেষী সেক্যুলারদের তেমন কোনো স্থান নেই।

‘স্থান নেই’ মানে হলো, বাংলা ভাষা ধর্ম-বিদ্বেষী সেক্যুলারদের অধিকারভুক্ত নয়।


একটু ব্যাখ্যা করে বলি।

সেক্যুলারদের জন্ম হলো ফ্রান্সে। সে হিসাবে ফরাসী ভাষা হলো ধর্ম-বিদ্বেষী সেক্যুলারদের প্রধান ভাষা। সেক্যুলারদের দ্বিতীয় বৃহত্তম ভাষা হলো চীনা ভাষা।

অন্যদিকে, ইব্রাহীম (আ)-এর দ্বারা প্রতিষ্ঠিত ইসলাম ধর্মের উৎপত্তি হয় মক্কায়। সে হিসাবে আরবি ভাষা হলো মুসলিমদের প্রধান ভাষা। কিন্তু মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ভাষা হলো বাংলা ভাষা। তাই, বাংলা ভাষা হলো কেবল মুসলিমদের-ই অধিকারভুক্ত একটি ভাষা।

প্রশ্ন করতে পারেন, বাংলা ভাষা মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ভাষা হলো কিভাবে?

হিসাবটা একেবারে সহজ।

পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম বাস করে ইন্দোনেশিয়ায়। প্রায় ২০৫ মিলিয়ন মুসলিম। কিন্তু ইন্দোনেশিয়ায় ৩০০ এর অধিক ভাষা রয়েছে। ফলে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ভাষায় কথা বলে মাত্র ৪৩ মিলিয়ন লোক।

এরপর সবচেয়ে বেশি মুসলিম আছে পাকিস্তানে। প্রায় ১৭৮ মিলিয়ন মুসলিম। কিন্তু পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দুতে কথা বলে মাত্র ৮% বা ১৫ মিলিয়ন মুসলিম। পাকিস্তানে পাঞ্জাবি ভাষায় কথা বলে ৭৮ মিলিয়ন মুসলিম, পশতু ভাষায় কথা বলে ২৭ মিলিয়ন মুসলিম এবং সিন্ধি ভাষায় কথা বলে ২২ মিলিয়ন মানুষ।

তারপর ভারত। সংখ্যার দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। প্রায় ১৭২ মিলিয়ন মুসলিম আছে সেখানে। অধিকাংশ মুসলিম কাশ্মীরে, পশ্চিমবঙ্গে ও আসামে বসবাস করে। কাশ্মীরের মুসলিমরা কাশ্মীরি ভাষায় কথা বলে। আসাম ও পশ্চিমবঙ্গের প্রায় সকল মুসলমান বাংলা ভাষায় কথা বলে।

এবার আসুন বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে। বাংলাদেশে অবাঙালি, অমুসলিম ও ধর্ম-বিদ্বেষী সেক্যুলারদের বাদ দিয়ে মুসলমানের সংখ্যা হলো ১৪৬ মিলিয়ন। আসাম ও পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিমদের যুক্ত করলে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় ১৮০ মিলিয়নের মত।

এবার আসুন দেখি, আরবি ভাষায় কতজন মুসলিম কথা বলে?

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশ মিলে মোট ২৮ টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। সকল দেশ মিলিয়ে মাত্র ২৯০ মিলিয়ন মানুষ আরবিতে কথা বলে। এদের মধ্যে মিশর ও সিরিয়ার অমুসলিমদেরকে বাদ দিলে ২৭৫ মিলিয়ন মুসলিমের ভাষা আরবি।

অর্থাৎ, মুসলিমদের মাতৃভাষার বিবেচনায় আরবি ভাষার পরেই বাংলা ভাষার স্থান। তাই, বাংলা ভাষাকে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ভাষা হিসাবে বিবেচনা করা হয়।

এ কারণে বলেছিলাম, বাংলা ভাষা মুসলিমদের অধিকারভুক্ত ভাষা। এখানে ধর্ম বিদ্বেষী সেক্যুলারদের স্থান বাংলা ভাষায় নেই।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

আমাদের শিক্ষাব্যবস্থা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক

আমাদের শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের কথা একটু কল্পনা করুন। আপনার চোখে কি ভেসে উঠবে? ভয়ঙ্কর সব চিত্র। ছোট বেলার আরবি শিক্ষক মানেই বেত্রাঘাত। পড়া না পারলেই ঠাস... ঠাস...। এরপর, প্রাইমারি স্কুলের অংক শিক্ষক। ভুল করলেই ডাস্টার নিক্ষেপ, এবং মাথা পেটে রক্ত। তারপর, হাই স্কুলের ইংরেজি শিক্ষক। প্রাইভেট না পড়লে নিশ্চিত ফেল। অতঃপর, মাদ্রাসার হুজুর। প্রশ্ন করলেই বলেন – “বেয়াদব কোথাকার”। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো নিজদেরকে ‘প্রভু’ মনে করেন। সামান্য একটা প্রশ্নের কারণে ১৫/১৬ বছরের ছাত্রজীবনকে একেবারে ধ্বংস করে দেন। কিন্ডারগার্টেন থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের কোচিং ও প্রাইভেট ব্যবসা জমজমাট। অর্থের বিনিময় ছাড়া শিক্ষা প্রদান করতে তাঁরা মোটেও আগ্রহী নন। এই হলো আমাদের শিক্ষক সম্প্রদায় এবং এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষাব্যবস্থার কথা না হয় বাদ-ই দিলাম, এটা পরিবর্তন করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু একজন শিক্ষক তো নিজেকে ভালো ব্যবহারের অধিকারী করতে পারেন। এতে তো কোনো বাধা নেই। তবু আমাদের শিক্ষক সমাজের আজ এই অবস্থা কেন? ইতিহাসে দেখি। আহ! কত সুন্দর ছিল আমাদের ইসলামী শিক...