সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মিথ্যা কথা থেকে মুক্তির উপায়

মিথ্যুক শব্দটি শুনতে কার-ই বা ভালো লাগে? মিথ্যাবাদী পরিচয়টি আমারা কেউই ধারণ করতে চাই না। সবাই চাই, লোকে আমাদের সৎ ও সত্যবাদী বলুক। কিন্তু তারপরেও প্রতিদিন কারো না কারো সাথে, কিছু না কিছু মিথ্যা কথা আমাদেরকে বলতেই হয়।

সব সময় যে আমরা ইচ্ছা করেই মিথ্যা কথা বলি, ব্যাপারটা এমন না। কখনো আমরা ভুলে মিথ্যা বলি, কখনো অনিচ্ছা সত্ত্বে মিথ্যা বলি। কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে মিথ্যা বলতে হয়, আবার কখনো পরিস্থিতির স্বীকার হয়ে মিথ্যা বলতে হয়। এক কথায়, আমাদের জীবনের যাবতীয় ঝামেলা থেকে তাৎক্ষনিক ও সহজে মুক্তি পাবার জন্যে আমরা মিথ্যা কথা বলি।

মিথ্যা কথা বলাটা কেবল একটি পাপ নয়, এটি একটি আসক্তির মতো। পান, সিগারেট বা মদের মতই মিথ্যা কথা বলাটা একটি মারাত্মক বদ অভ্যাস। কেউ চাইলে খুব সহজেই মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারে না। মিথ্যা কথা ছেড়ে দেয়ার জন্যে নিজের সাথে নিজের অনেক সংগ্রাম ও যুদ্ধ করতে হয়। অতীত জীবনে যিনি যতবেশি মিথ্যা কথার চর্চা করেন, তাঁর জন্যে মিথ্যা কথা ছেড়ে দেয়াটা ততবেশি কষ্টকর হয়ে থাকে।

মিথ্যা কথা ছেড়ে দিতে আমরা অনেকেই চাই, কিন্তু পারি না। কারণ, কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে চায়, তাহলে তাঁকে তিনটি বিষয় ভালোভাবে জানা প্রয়োজন।

১. আমরা কেনো এবং কখন মিথ্যা কথা বলি?
২. মিথ্যা কথা বললে নিজের কি ক্ষতি হয়?
৩. কিভাবে মিথ্যা কথা না বলে থাকা যায়?

সাধারণত অনেকগুলো কারণেই আমরা মিথ্যা কথা বলি। যেমন,

১। পারিবারিক বা সামাজিক কারণে ছোটবেলা থেকেই মনের অজান্তে মিথ্যা কথা বলার বদ অভ্যাসটি গড়ে উঠে।

২। অন্যের সাথে তুলনা করার পর যদি নিজেকে ছোট মনে হয়, তখন নিজেকে বড় হিসাবে উপস্থাপন করার জন্যে আমরা মিথ্যা বলি। অর্থাৎ, নিজের হীনমন্যতাকে ঢাকা দেয়ার জন্যে মিথ্যা কথা বলার প্রয়োজন হয়।

৩। প্রিয়জন বা আপনজনদের কাছে নিজেকে অনেক যোগ্য, দক্ষ, স্মার্ট, সৎ ও ভালো হিসাবে প্রকাশ করার জন্যে আমরা মিথ্যা বলি।

৪। যে কোনো ধরণের দায়িত্ব বা ঝামেলাকে সহজে এড়িয়ে যাবার জন্যে আমরা মিথ্যা বলি।

৫। কোনো পণ্য দ্রুত বিক্রি হবার জন্যে, বা, সহজে ধনী হবার জন্যে আমরা মিথ্যা বলি।

এছাড়া আরো অনেক কারণেই আমরা মিথ্যা বলি। কখন, কার সাথে, কেনো এবং কিভাবে মিথ্যা কথা বলেছি, তা স্মরণ করার চেষ্টা করলেই আমরা পেয়ে যাব, আমাদের মিথ্যা বলার কারণ কি?

কেউ যদি সত্যিই মিথ্যা কথা বলা ছাড়তে চায়, তাহলে প্রথমে নিজেকে প্রশ্ন করা উচিত, “কেন তিনি মিথ্যা কথা বলেন?”। কেউ যদি তাঁর মিথ্যা কথা বলার সঠিক কারণটি খুঁজে বের করতে পারেন, তাহলে মিথ্যা বলার আসক্তি বা বদ অভ্যাস থেকে অর্ধেক মুক্তি পাওয়া যায়।

এবার আসি, মিথ্যা বললে নিজের ক্ষতি কি? সে প্রসঙ্গে।

অনেকে মিথ্যা বলতে পারলে নিজেকে খুব চালাক মনে করেন। মিথ্যা বলে অন্যকে ঠকাতে পারলে এক ধরণের আনন্দ ও তৃপ্তি পান। অথচ, মিথ্যা বলে অন্যকে কখনো ঠকানো যায় না।

মিথ্যা কথা বলা মানে, নিজের সাথে নিজের বৈপরীত্য সৃষ্টি করা। যখন আমাদের মুখে এক কথা থাকে, আর মনে অন্য কথা থাকে, তখন মন ও শরীরের মাঝে বিচ্ছিন্নতা তৈরি হয়। মিথ্যা কথা বলতে বলতে এক সময় এমন অবস্থা সৃষ্টি হয় যে, তখন মন দ্বারা আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করা যায় না। অথবা, তখন আমাদের শরীর আমাদের মনের কথা শুনে না। ফলে, প্রাত্যহিক বিভিন্ন কাজে কর্মে মানুষের ভুলের পরিমাণ বাড়তে থাকে, এবং মানুষ নিজের অজান্তেই নিজের উপর হতাশ হতে থাকে। এভাবে, হতাশা এক সময় মানুষকে অসহ্য যন্ত্রণা বা আত্মহত্যার দিকে নিয়ে যায়।

এ কারণে রাসূল (স) বলেছিলেন –

“নিশ্চয় সত্যকথা মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে, আর ভালো কাজ মানুষকে প্রশান্তিময় বাগান বা জান্নাতের দিকে পরিচালিত করে। সত্য বলতে বলতে একজন মানুষ সত্যবাদী হিসাবে পরিচিত হয়। অন্যদিকে, মিথ্যা মানুষকে খারাপ কাজের দিকে পরিচালিত করে। আর, খারাপ কাজ মানুষকে আগুনের দিকে পরিচালিত করে। মিথ্যা বলতে বলতে একজন মানুষ আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়” [সহীহ বুখারী - ৬০৯৪]

একটি মিথ্যা কথা হলো একটি বক্সের মতো। আমরা যতবেশি মিথ্যা কথা বলি, ততবেশি নিজেদের বক্সে বন্দি করে ফেলি। অন্যদিকে, একটি সত্য কথা হলো একটি ঘরের দরজার চাবির মতো। আমরা যতবেশি সত্য কথা বলতে পারি, ততবেশি আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের বক্সগুলোকে আমরা ভেঙ্গে দিতে পারি।

মিথ্যা কথার ফলে মানুষ ভীরু ও কাপুরুষ হয়ে যায়। আর, সত্য কথার কারণে মানুষ সাহসী ও আত্মবিশ্বাসী হতে পারে। যিনি যতবেশি সাহসী ও আত্মবিশ্বাসী, পৃথিবীতে তিনিই ততবেশি সফল হতে পারেন।

এবার আসি, মিথ্যা কথা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, সে প্রসঙ্গে।

সাধারণত আমরা সব মানুষের সাথে কিংবা সকল স্থানে মিথ্যা কথা বলি না। কিছু নির্দিষ্ট মানুষের সাথে, অথবা কিছু নির্দিষ্ট স্থানে, কিংবা কিছু নির্দিষ্ট পরিস্থিতির স্বীকার হলেই কেবল আমরা মিথ্যা কথা বলে থাকি।

মিথ্যা কথা বলা থেকে মুক্তি পেতে চাইলে ঐ-সমস্ত মানুষকে চিহ্নিত করতে হবে, যাদের সাথে আমরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি। ধরুন, আপনি আপনার অফিসের বস, অথবা স্ত্রী/বান্ধবীর সাথে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন। এ জীবনে তাঁদের সাথে যতগুলো মিথ্যা কথা বলেছেন, তা স্মরণ করুন। সবচেয়ে ছোট মিথ্যা কথা কোনটি ছিলো, তা খুঁজে বের করুন। এরপর তাঁদের কাছে সবচেয়ে ছোট মিথ্যা কথাটি স্বীকার করুন। এভাবে আস্তে আস্তে ছোট থেকে শুরু করে বড় বড় মিথ্যা কথাগুলো স্বীকার করতে থাকবেন। ফলে তাঁদের সাথে ভবিষ্যতে আর কখনো মিথ্যা কথা বলার প্রয়োজন হবে না।

তাছাড়া, কিছু কিছু মানুষ আমাদেরকে এমনভাবে প্রশ্ন করে যে, বাধ্য হয়েই মিথ্যা কথা বলতে হয়, সত্য বললে তারা মনে কষ্ট পান। এসব ক্ষেত্রে, প্রশ্নকারীকে কোনো উত্তর না দিয়ে চুপ থাকাই ভালো। অথবা, প্রশ্নকারী থেকে সময় নিয়ে পরবর্তীতে উত্তর দেয়া উচিত। অথবা, ভেবে চিন্তে এমন কথা বলা উচিত, যা মিথ্যাও হবে না, আবার প্রশ্নকারী মনেও কষ্ট পাবেন না।

দুষ্টুমি করে হোক, অথবা, কোনো ঝামেলা থেকে সহজে মুক্তি পাবার জন্যে হোক, মিথ্যা কথা বলাটা এক ধরণের ধ্বংসাত্মক আসক্তি বা বদ অভ্যাস। মিথ্যা কথা বলে মানুষ নিজেই নিজের ক্ষতি করে। সত্য কথা বলার অভ্যাস করতে হলে নিজেকে অনেক স্মার্ট হতে হয়। একজন মানুষ যতবেশি নিজের হীনমন্যতা দূর করতে পারেন, তিনি ততবেশি সত্য কথা বলতে পারেন। সত্য হলো সুখের মূলমন্ত্র, আর মিথ্যা হলো যন্ত্রণা ও হতাশার কারণ। আল্লাহ তায়ালা আমাদেরকে সুখী ও সত্যবাদী হবার তৌফিক দান করুক।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

গণতন্ত্র সময়ের একটি চাহিদা

আজ থেকে ৪০০ বছর আগে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচনের কথা কি আমরা কল্পনা করতে পারি? ধরুন, ১৬১৭ সাল। উসমানী খেলাফতের অধীনে তখন বিশ্বের এক তৃতীয়াংশ ভূমি। সেই এক-তৃতীয়াংশ ভূমির খেলাফতের দায়িত্ব পালন করছেন সুলতান আহমদ। কেউ যদি তখন বলতো, আমরা সুলতান আহমদের পরিবর্তন চাই এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চাই। তাহলে তখন কিভাবে সে নির্বাচনটি হত? তখন তো আর ইন্টারনেট বা টেলিভিশন ছিল না, এমনকি প্লেনও ছিল না। নির্বাচন কমিশনারের নির্বাচনী তফসিলটি বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষের প্রত্যেকের কাছে ঢোল পিটিয়ে ঘোষণা করতে করতে কমপক্ষে ৩ বছর সময় লেগে যেতো। গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মানুষ যেহেতু খলীফা প্রার্থী হবার অধিকার রাখে, সুতরাং নির্বাচন কমিশনারের কাছে তাঁদের মনোনয়ন পত্র দাখিল করতে করতে সময় লাগতো আরো ২ বছর। নির্বাচন কমিশনার লক্ষ লক্ষ মনোনয়ন পত্র বাচাই করতে করতে লাগতো আরো ১ বছর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের এবং আপিল নিষ্পত্তি করতে সময় লাগতো কমপক্ষে আরো ৫ বছর। প্রার্থিতা প্রত্যাহার করার সময় দিতে হতো কমপক্ষে আরো ১ বছর। কারণ প্রার্থীদেরকে বহুদূর থেকে এসে প্রার্থিতা প্রত্যাহার করতে হতো। তারপর, প্রা...