সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অসভ্য ইউরোপ ও ১১ জুলাই

কল্পনা করতে পারেন?

যে ইউরোপকে আমরা বিশ্ব মানবতার বন্ধু বলি, সে ইউরোপ মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে আজকের এই দিনে ৮,৩৭৩ জন বসনিয়ার নিরপরাধ মুসলিমকে গণহত্যা করেছিল।

খুব বেশি দিন আগের কথা না। মাত্র ২২ বছর আগের ঘটনা।


নব্বইয়ের দশকে কমিউনিস্ট যুগোস্লাভিয়া পতনের পর নতুন নতুন কিছু রাষ্ট্র আত্মপ্রকাশ করতে শুরু করে। সে সময়ে বসনিয়ার মুসলিমদের উপর সার্বিয়া আগ্রাসন ও হামলা চালায়। ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে প্রায় এক লাখ মানুষকে হত্যা করা হয়।

যুদ্ধে মানুষ মারা যাবে, এটা স্বাভাবিক। কিন্তু বিশ্বাসঘাতকতা করে ইউরোপ তখন মুসলিমদের উপর যেভাবে গণহত্যা চালিয়েছিল, সে ইতিহাস আমারা কিছুতেই এবং কখনোই ভুলতে পারব না।

১৯৯৫ সালের জুলাই মাস। বসনিয়া ও সার্বিয়া যুদ্ধের এক পর্যায়ে জাতিসঙ্ঘ মুসলিমদের নিকট প্রস্তাব দিল যে, তোমরা যদি তোমাদের সকল অস্ত্র আমাদের কাছে জমা দিয়ে দাও, তাহলে আমরা তোমাদের নিরাপত্তা দিব। তখন বসনিয়ার মুসলিমরা জাতিসঙ্ঘের সাথে চুক্তিতে আবদ্ধ হল। বসনিয়ার পূর্বাঞ্চল সেব্রেনিকা নামক স্থানে নারী-পুরুষ, তরুণ-তরুণী, বৃদ্ধ-শিশু সহ প্রায় ১০ হাজার মুসলিমকে একত্রিত করা হল। সবার কাছ থেকে অস্ত্র জমা নিয়ে নেয়া হল। মুসলিমের নিরাপত্তার দায়িত্ব দেয়া হল ডাচ আর্মিদেরকে।

নিরাপত্তা চুক্তি হবার দু’দিন পরেই, অর্থাৎ, ১১ জুলাই ডাচ আর্মিরা মুসলিমদেরকে নিরাপত্তা দেয়ার পরিবর্তে তাঁদেরকে সার্বিয়ান আর্মিদের কাছে তুলে দেয়। এরপর সার্বিয়ান আর্মিরা আমাদের নিরস্ত্র ও নিরপরাধ মুসলিমদেরকে হত্যা করতে শুরু করে।

জাতিসঙ্ঘের 'নিরাপত্তায়' মাত্র ৫ দিনে ৮,৩৭৩ (আট হাজার তিন’শ তিয়াত্তর) জন বসনিয়ান মুসলিমকে হত্যা করা হয়। এবং হাজার হাজার নারীকে ধর্ষণ করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা। ঠাণ্ডা মাথায় অসভ্য কায়দায় এই গণহত্যা ও ধর্ষণ করেছিল ইউরোপের 'সভ্য' মানুষেরা।

এ কারণে এরদোয়ান প্রায়ই বলেন, “ইউরোপ থেকে আমাদের সভ্যতা শিখতে হবে না।”

আমরা বসনিয়ার সে সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি।

সূত্র:

Srebrenica massacre - Explained in under 2 min - BBC News

Srebrenica Genocide Remembered: Largest post-WWII massacre

 


 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

ইহুদী ও খ্রিস্টান শরিয়তের মধ্যবর্তী শরীয়ত ইসলাম

ইহুদি শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনিও তাঁকে আরেকটি ঘুষি দিতে হবে। এখানে ক্ষমা করার কোনো সুযোগ নেই। আর, খ্রিষ্টান শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনি তাকে আরেকটি ঘুষি দিতে পারবেন না, তাকে ক্ষমা করে দিতে হবে। ইসলাম হলো এ দুটি শরিয়তের মধ্যপন্থী একটি শরিয়ত। যে কোনো অন্যায়ের শাস্তি প্রদান করার ক্ষেত্রে ইসলাম মানুষকে একটি স্বাধীনতা দেয়। কেউ আপনাকে একটি ঘুষি দিলে, হয় আপনি তাকে হুবহু আরেকটি ঘুষি দিতে পারেন, অথবা, অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। যেমন, আল্লাহ তায়ালা বলেছেন - وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِ ۖ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصَّابِرِينَ "যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়েছে। আর, যদি সবর কর, তাহলে তা সবরকারীদের জন্যে উত্তম।" [সূরা ১৬/ নাহাল - ১২৬] ইসলামি শরিয়াহ পৃথিবীর সবচেয়ে ভালো আইন হবার পিছনে কারণ হলো, ইসলাম মানুষকে দুটি অপসন দেয়। হয় প্রতিশোধ, না হয় ক্ষমা। এ ক্ষেত্রে ক্ষমা করে দেয়ার জন্যে ইসলাম সুপারিশ করে।