সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাদ্রাসায় বিদেশি-হিন্দু কবির গান কেন?

বিদেশি অনেক কবি ও লেখককেই আমরা ভালোবাসি। তাই রবীন্দ্রনাথকেও ভালোবাসি।

কিন্তু,

রবীন্দ্রনাথের মত একজন বিদেশি-হিন্দু কবির গান গাইলে মুসলিমদের স্বদেশ প্রেম বাড়ে কিভাবে?

মাদ্রাসার ছাত্র হিসাবে এটা আমরা বুঝি না।

অনেকে বলবেন, তিনি অনেক বড় কবি ছিলেন। ঠিক আছে। তাহলে আসুন, আমরা রূমি, হাফিজ, শেখ সাদি, খলিল জিব্রান, ইউনুস এমরে বা মোহাম্মদ ইকবালের “মুসলিম হ্যায় হাম ওতান হ্যায়” গানটি গেয়ে স্বদেশ প্রেম বাড়াই। তাঁরা সবাই রবীন্দ্রনাথের চেয়েও হাজারগুনে বড় মানের বিদেশি কবি।

অনেকে বলবেন, রবীন্দ্রনাথ বিদেশি হলেও তিনি ছিলেন বাংলা ভাষার কবি। ঠিক আছে তাহলে। আসুন, আমরা আমাদের জাতীয় কবি নজরুলের “এক আল্লাহ জিন্দাবাদ” গানটি গেয়ে আমাদের দেশ প্রেম বাড়াই। অথবা, কবি ফররুখের “পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি?” গানটি গেয়ে সামনে আগাই। আমাদের ভাষা, সংস্কৃতি ও দেশের সাথে রবীন্দ্রনাথের চেয়ে নজরুল বা ফররুখদের সম্পর্কই সবচেয়ে বেশি।

অনেকে বলেন, “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” গানটি লিখে রবীন্দ্রনাথ আমাদেরকে ঋণী করে রেখেছেন। ওকে, ঠিক আছে। তাহলে আসুন, আমরা জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, ওস্তাদ আলি আকবর খান বা ওস্তাদ আল্লা রাখা খানদের মত যারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করার জন্যে “কনসার্ট ফর বাংলাদেশ” করেছেন, আমরা তাঁদের গান গেয়ে স্বদেশ প্রেম বাড়াই। তাঁরা মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে রবীন্দ্রনাথের চেয়ে অনেক বেশি সাহায্য করেছিলেন।

অনেকে বলেন, রবীন্দ্রনাথ আধুনিক শিক্ষিত তরুণ-তরুণীদের কাছে অনেক প্রিয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসুন রবীন্দ্রনাথের চেয়ে হাজারগুণ বেশি প্রিয় মাইকেল জ্যাকসন বা সামি ইউছুফের “আল্লাহু আল্লাহু” গানটি গেয়ে স্বদেশ প্রেম বাড়াতে থাকি। তরুণ-তরুণীদের কাছে রবীন্দ্রনাথের চেয়ে মাইকেল জ্যাকসনদের জনপ্রিয়তা অনেক বেশি।

অনেকে বলেন, রবীন্দ্রনাথের গানে একটা অসাম্প্রদায়িক ভাব আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসুন, বাংলাদেশের লালন শাহের “খাঁচার ভিতর অচিন পাখি” গেয়ে আমরা আমাদের স্বদেশ প্রেমের চেতনা ধারণ করি। লালন শাহ তো ছিলেন রবীন্দ্রনাথের গুরু।

অনেকে বলেন, রবীন্দ্রনাথ একজন বিশ্ববিখ্যাত কবি। ঠিক আছে। তাহলে আসুন, বিশ্ববিখ্যাত বাংলাদেশি গায়িকা রুনা লায়লার “দমাদম মাস্ত কালান্দার” গানটি গেয়ে আমরা আমাদের চেতনা বাড়াই। রবীন্দ্রনাথের কোনো গানই রুনা লায়লার এই গানটির মত বিশ্বে জনপ্রিয়তা পায়নি।

অনেকে বলেন, গণতন্ত্রের কথা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসুন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে মুহিব খানের মত কোনো একজনের একটি ইসলামী সঙ্গীত গেয়ে আমরা আমাদের দেশ প্রেমকে জাগ্রত করি। এটা তো গণতন্ত্রের-ই একটি দাবী।

অনেকে বলেন, সমাজতন্ত্রের কথা। আচ্ছা, ওকে। তাহলে আসুন, রবীন্দ্রনাথের মত একজন জমিদারের কোনো গানকে স্বদেশ প্রেমের জন্যে না গেয়ে, লালন শাহের মত একজন ফকিরের গানকে আমরা আমাদের জাতীয় সংগীত হিসাবে নির্ধারণ করতে পারি। লালনের গান যেমন – “আল্লাহ বল মনের পাখি” কিংবা “আয় গো যাই নবীর দ্বীনে” –এ গানগুলোই বাংলাদেশের কৃষক শ্রেণীর জনপ্রিয় গান।

কিন্তু, না।

তারা আমাদের কথা শুনবেন না, আমাদের মন বোঝার চেষ্টা করবেন না। তারা গুণ্ডা ও সন্ত্রাসীদের মত জোর করে রবীন্দ্র ভালোবাসা ও তার গান আমাদের উপর চাপিয়ে দিতে চান। অনেকটা, বাংলাদেশিদেরকে রবীন্দ্রনাথ দ্বারা ধর্ষণ করানোর মত অবস্থা হয়েছে। আচ্ছা, পুলিশ দিয়ে জোর করে কি কাউকে প্রেম করানো যায়?

গণতান্ত্রিকভাবে, শতকরা ৯০ ভাগ মুসলিমের দেশে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, বাধ্যতামূলকভাবে কোর’আন অধ্যয়ন করার কথা বললে আপনার কাছে সাম্প্রদায়িক মনে হয়। কিন্তু, একজন বিদেশি ও হিন্দু কবির একটি অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অখ্যাত ও সাম্প্রদায়িক গানকে আপনি কোন যুক্তিতে মাদ্রাসার ছাত্রদের জন্যে বাধ্যতামূলক করছেন?

যার ভালো লাগে তিনি রবীন্দ্রনাথের গান গাইবেন, অথবা, যার ভালো লাগে তিনি মোহাম্মদ ইকবাল বা নুসরাত ফাতেহ আলী খানের গান গাইবেন। কিন্তু কেনো গণতান্ত্রিক একটি দেশে আমাদের সকল স্বাধীনতা হরণ করা হচ্ছে? সরকার স্বৈরাচার হয়ে গেছে বলে?

লোকে বলে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমাদের দেশের জন্যে আমরা বাংলাদেশিদের চেয়ে বিদেশি রবীন্দ্রনাথের দরদ বেশি হয়ে গেল নাকি?

রবীন্দ্রনাথ তো আমাদের দেশ, আমাদের শিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী ছিলেন। বিদেশি রবীন্দ্রনাথের বিদেশি গানের সাথে স্বদেশ প্রেমের সম্পর্ক কি?

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একনজরে রূহ, প্রজ্ঞা, জ্ঞান, হৃদয়, মন, দেহ, কামনা, নফস, শয়তান

মানব শরীর অনেক জটিল প্রক্রিয়ায় কাজ করে। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্যে একজন ফেরেশতা ও একজন শয়তান নিয়োগ করেন। ফেরেশতা মানুষের রুহের সাথে সম্পর্কযুক্ত, এবং শয়তান মানুষের নফসের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ ও ফেরেশতাদের বার্তাগুলো 'রূহ' নামক ডাকপিয়ন বিবেকের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। এবং শয়তানের বার্তাগুলো 'হাওয়া' নামক ডাকপিয়ন নফসের সাহায্যে মানুষের হৃদয়ের কাছে পাঠায়। হৃদয় হলো মানুষের রাজা। সে কখনো নফসের বার্তা অনুযায়ী কাজ করে, আবার, কখনো রূহ ও বিবেকের বার্তা অনুযায়ী  কাজ করে। হৃদয় যখন নফসের কথা শুনে, তখন সে অন্ধকার ও অজ্ঞতার দিকে ধাবিত হয়। কিন্তু হৃদয় যখন রূহের বার্তা শুনে, তখন সে আলো ও জ্ঞানের দিকে ধাবিত হয়। বিবেক হলো জ্ঞানকে কাজে লাগানোর যন্ত্র। অনেক মানুষের জ্ঞান আছে, কিন্তু বিবেক না থাকায়, সে রূহের নির্দেশনা বুঝতে পারে না। দেহ ও প্রাণ আলাদা জিনিস। মানুষ ছাড়াও অন্য প্রাণীদের দেহ ও প্রাণ রয়েছে। কিন্তু, রূহ ও শয়তান কেবল মানুষের জন্যেই নিযুক্ত করা হয়েছে।

নারী কি পুরুষের পাঁজরের হাড়?

“নারীদেরকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে” – এ কথাটি আমরা প্রায়ই শুনি। ইসলামকে বিতর্কিত করার জন্যে অনেকেই এ কথাটি বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসলাম ধর্মের কোথাও এ কথাটি নেই। এটি হলো খ্রিস্টান ধর্মের একটি কথা। বাইবেলে বলা হয়েছে – Then the LORD God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. [Bible, New International Version, Genesis,Chapter 2, Verse 22] “স্রষ্টা পুরুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে তা দিয়ে একজন নারীকে সৃষ্টি করেছেন। এবং তিনি নারীটিকে পুরুষের সামনে উপস্থিত করলেন।“ বাইবেলের এই লাইনটির ব্যাখ্যায় খ্রিস্টানগণ বলেন, আল্লাহ তায়ালা প্রথম আদম (আ)-কে সৃষ্টি করেছেন। এরপর আদমের পাঁজর থেকে একটি হাড় সংগ্রহ করেন। তারপর তা থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেন। খ্রিস্টানদের এ কথাটি এখন মুসলিম সমাজে খুবই পরিচিত। কিন্তু এর কারণ কি? মূলত, রাসূল (স) –এর একটি হাদিসকে কোর’আনের সাহায্যে ব্যাখ্যা না করে, বাইবেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে বলেই এ সমস্যাটি সৃষ্টি হয়েছে।

ইহুদী ও খ্রিস্টান শরিয়তের মধ্যবর্তী শরীয়ত ইসলাম

ইহুদি শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনিও তাঁকে আরেকটি ঘুষি দিতে হবে। এখানে ক্ষমা করার কোনো সুযোগ নেই। আর, খ্রিষ্টান শরিয়তের নিয়ম হলো - কেউ আপনাকে একটি ঘুষি দিলে, আপনি তাকে আরেকটি ঘুষি দিতে পারবেন না, তাকে ক্ষমা করে দিতে হবে। ইসলাম হলো এ দুটি শরিয়তের মধ্যপন্থী একটি শরিয়ত। যে কোনো অন্যায়ের শাস্তি প্রদান করার ক্ষেত্রে ইসলাম মানুষকে একটি স্বাধীনতা দেয়। কেউ আপনাকে একটি ঘুষি দিলে, হয় আপনি তাকে হুবহু আরেকটি ঘুষি দিতে পারেন, অথবা, অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। যেমন, আল্লাহ তায়ালা বলেছেন - وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِ ۖ وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصَّابِرِينَ "যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়েছে। আর, যদি সবর কর, তাহলে তা সবরকারীদের জন্যে উত্তম।" [সূরা ১৬/ নাহাল - ১২৬] ইসলামি শরিয়াহ পৃথিবীর সবচেয়ে ভালো আইন হবার পিছনে কারণ হলো, ইসলাম মানুষকে দুটি অপসন দেয়। হয় প্রতিশোধ, না হয় ক্ষমা। এ ক্ষেত্রে ক্ষমা করে দেয়ার জন্যে ইসলাম সুপারিশ করে।